Breaking News
Home / TRENDING / নাইট কারফিউ নয়, মুক্তমনে ঘরে থাকা, মমতার নামকরণের সার্থকতা খুঁজছে রাজনৈতিক মহল

নাইট কারফিউ নয়, মুক্তমনে ঘরে থাকা, মমতার নামকরণের সার্থকতা খুঁজছে রাজনৈতিক মহল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কারফিউ বলতে নারাজ তিনি, তাই রাজ্যের মানুষকে মুক্ত মনে বাড়িতে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি এটাকে কারফিউ বলছি না। আমরা বলছি সন্ধে সাতটার পর বাড়িতে থাকবেন, মুক্ত মনে থাকবেন। বাইরে বেরোবেন না।” এ প্রসঙ্গে তিনি আরও বলেন “মানুষকে দমবন্ধ করে রাখা ঠিক নয়। আমরা সরকারি ভাবে কার্ফু ঘোষণা করছি না। খুব এমার্জেন্সি ছাড়া কার্ফু বলা যায় না।”

কেন্দ্রীয় সরকারের ‘নাইট কারফিউ’ (Night Carfew) শব্দের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “কারফিউ শব্দটা শুনলেই মানুষের মনে একটা চাপ তৈরি হয়।সাম্প্রদায়িক হানাহানির মতো ঘটনার সময়েই একমাত্র কার্ফু বলা হয়।” তিনি আরও বলেন, “কথায় কথায় খালি বুলডোজ করা, কার্ফু আর জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করা! এটা ঠিক না।” প্রসঙ্গত, রবিবার রাতে প্রকাশিত কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ দফার এই লকডাউনে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ছাড় মিললেও, সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত জারি থাকবে ‘নাইট কারফিউ’। খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোতে পারবেন না এই ১২ ঘণ্টায়।

মুখ্যমন্ত্রীর এমন অবস্থান প্রসঙ্গে তাঁর মোদী বিরোধিতাকেই দেখছে রাজনৈতিক মহল। কারণ, নরেন্দ্র মোদি সরকারের ৬ বছরের শাসনকালে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে তা ‘রাজ্যের প্রকল্প’ বলে চালিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ বারংবার করেছে বিরোধীরা। এক্ষেত্রেও প্রকল্পের পাশাপাশি সরকারি নির্দেশনামার নামও বদলে দিতে চাইলেন তিনি।

করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণের মোকাবিলায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে ‘ঝাঁকের কই’ হয়ে গিয়েছেন বলে মনে করছেন মমতা ঘনিষ্ঠরা, তখন দিদি নিজের বিজেপি বিরোধী অবস্থানের সঙ্গে মোদী বিরোধিতা বজায় রাখতে চাইছেন বলেই মনে করছে মমতার ঘনিষ্ঠ বৃত্ত। মোদির পাশাপাশি গোটা দেশে তিনি যে ভিন্ন একটি অস্তিত্ব তা বোঝাতেই মমতার এমন নামকরণের উদ্যোগ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আবার এমনও হতে পারে, গোটা দেশে মোদি যা কিছু করুন না কেন পশ্চিমবঙ্গ যে ভিন্ন এবং তিনি যে অনন্য,এই বার্তা দেওয়ার দায়ও মমতার আছে। নিজের ইমেজ সম্পর্কে অত্যন্ত সচেতন মমতার কাছে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তাঁরা, যাঁরা মমতাকে দীর্ঘ দিন ধরে চেনেন।
তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা, গত প্রায় এক মাসের কাছাকাছি সময় ভোটগুরু প্রশান্ত কিশোর (Prashanta Kishor) পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, দল থেকে সরকার পরিচালনা সব বিষয়ে পরামর্শ দিচ্ছেন। এক্ষেত্রে ‘নাইট কারফিউ’য়ের বদলে মুক্তমনে ঘরে থাকার বিষয়টিও তাঁর মস্তিষ্কপ্রসূত হতে পারে।

তবে নামের বদলে মমতার ব্যতিক্রমী হওয়ার চেষ্টা প্রকাশ পেলেও, জনজীবনে এর ভিন্ন কোনও প্রভাব পড়বে বলে মনে করছে না সংশ্লিষ্ট মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *