Breaking News
Home / TRENDING / করোনাকে হারিয়ে কাজে ফিরলেন বউবাজার থানার ওসি : টুইটে কুর্ণিশ মমতার

করোনাকে হারিয়ে কাজে ফিরলেন বউবাজার থানার ওসি : টুইটে কুর্ণিশ মমতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণকে হারিয়ে কাজে যোগ দিলেন বউবাজার থানার ওসি সিদ্ধার্থ চক্রবর্তী। তাঁকে কুর্ণিশ জানিয়ে সোমবার দুপুরে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, “আমি বউবাজারের ওসি, ইন্সপেক্টর সিদ্ধার্থ চক্রবর্তীকে আবারও স্বাগত জানাতে চাই, কোভিড -১৯ রোগের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে ওঠার পরে তিনি আবার চাকরিতে যোগ দিয়েছেন। কোভিডের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যদের সেবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে কোনও শব্দই যথেষ্ট নয়।” এভাবেই এদিন টুইট করে মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের মনোবল বাড়ানোয় উদ্যোগী হলেন।

প্রসঙ্গত, ১৫ মে করোনা যুদ্ধে মুক্তি লাভের পর বউবাজার থানায় কাজে যোগদান করেন সিদ্ধার্থ চক্রবর্তী। সেদিন তাঁকে তাঁর সহকর্মীরা পুষ্পস্তবক পুষ্পষ্টির মাধ্যমে থানায় উষ্ণ অভ্যর্থনা দিয়ে স্বাগত জানান। করোনা যুদ্ধজয়ী সিদ্ধার্থ চক্রবর্তীর এই অভিনন্দনের ভিডিওটি টুইটারে পোস্ট করেন কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি সেন্ট্রাল। সঙ্গে ডিসি সেন্ট্রালের পক্ষ থেকে টুইটার হ্যান্ডেল লেখা হয়, “কোভিড -১৯ চিকিৎসার পরে হাসপাতাল থেকে ফিরে আসার সময় পুলিশ কর্মীরা ওসি বউবাজার থানার ওসি সিদ্ধার্থ চক্রবর্তীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে, আবার অক্লান্ত পরিশ্রম করার জন্য তাঁর উৎসাহী করলেন দেখে ভাল লাগছে।”

এদিন সেই টুইট ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিটুইট করেন। সেখানে তিনি করোনা ভাইরাসের সংক্রমণকে হারিয়ে জয়ী হওয়া পুলিশ আধিকারিককে কুর্ণিশ জানান। প্রসঙ্গত, শুধুমাত্র বউবাজার থানার ওসি নয়, মেটিয়াবুরুজ ও প্রগতি ময়দান থানার ওসিরাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জোড়াবাগান থানার এক এসআই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তালতলা থানার ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিক আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মাসখানেক আগেই। সম্প্রতি হাওড়া থানার দুজন পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছেন করোনায়। এমন সব ঘটনা সত্ত্বেও যেভাবে পুলিশকর্মীরা নিরলস করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে পরিশ্রম করে যাচ্ছেন তাকে উৎসাহ দিতেই মুখ্যমন্ত্রীর এই বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি লকডাউন কার্যকর করতে গিয়ে হাওড়া টিকিয়াপাড়া পুলিশকে ব্যাপক মার খেতে হয়। সেই ঘটনায় পুলিশকে লাথি মারার চিত্র প্রকাশ্যে আসে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে করো না পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছে পুলিশ বাহিনী। এমন পরিস্থিতিতে পুলিশ বাহিনীর মনোবল চাঙ্গা করতে মুখ্যমন্ত্রীর এমন কৌশল বলেই মত প্রশাসনিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *