Breaking News
Home / TRENDING / বহু ঝড়ঝাপ্টা সামলে ধর্ষণের অভিযোগ মুক্ত নেইমার

বহু ঝড়ঝাপ্টা সামলে ধর্ষণের অভিযোগ মুক্ত নেইমার

প্রসেনজিৎ মাহাতো:
নেইমার ভক্তদের জন্য সুখবর। ধর্ষণের অভিযোগ মুক্ত হলেন নেইমার। যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। তাই, নেইমারের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ধোপে টিকল না। এক ব্রাজি‍লিয়ান মহিলা অভিযোগ করেছিলেন, নেইমার তাঁকে প্যারিসের হোটেলে ধর্ষণ করেন। তারপর নেইমারের উপর দিয়ে ঝড় বয়ে যায়। নেইমার তখন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। তবু, বয়ান দিতে পুলিশ পর্যন্ত দৌড়তে হয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে। কোপা আমেরিকার আগে আগে এই ঘটনা ঘটেছিল। তারপর চোট পান। কোপা খেলা হয়নি নেইমারের। এদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মহিলার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছিলেন নেইমার। তারপরই সাইবার ক্রাইম শাখা তলব করে নেইমারকে। ঝড়ঝাপ্টা সামলানোর পর আজ সাওপাওলো পুলিশ জানিয়ে দিল, নেইমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *