নীল রায়।
“দিদিকে বলো” উদ্যোগ শুরুর পরেই সিপিএম ১০টি অভিযোগের প্রশ্নমালা ছুঁড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। সিপিএমের আক্রমণের জবাব দিলেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ কুমার। মঙ্গলবার ভবানীপুরের বেলতলার পার্টি অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতা পুর নিগমের মেয়র পরিষদ। সিপিএমের প্রশ্নমালার উত্তরে তিনি বলেন, “‘দিদিকে বলো’ চালু হয়েছে কেবল তৃণমূল কর্মীদের জন্য নয়। রাজ্যের সর্বস্তরের মানুষের সমস্যার কথা জানাতে ও তা সমাধান করতে। তাতে সিপিএম যদি মুখ্যমন্ত্রীর কাছে কোনও অভিযোগ জানাতে চান, তাহলে জানাতে পারেন।”
দেবাশীষ আরও বলেন, “সিপিএম দলগতভাবে কেন সিপিএম নেতারা যদি আলাদা আলাদা করেও কোনও ধরনের অভিযোগ “দিদিকে বলো”র মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে করতে চান। সেই স্বাধীনতা সকলের রয়েছ।” প্রসঙ্গত, সোমবার নজরুল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী “দিদিকে বলো” হেল্পলাইন নম্বর চালু করার পর এই যে ১০টি প্রশ্নমালা সিপিএম তাঁর উদ্দেশে ছুঁড়ে দিয়েছিল। তাতে যেমন ছিল সারদা, নারদা ও রোজভ্যালি চিটফান্ডের তৃণমূল নেতাদের জড়িত থাকার অভিযোগ। তাতে সঙ্গে ছিল তৃণমূল নেতাদের কাটমানি খাওয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার কথাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news