Breaking News
Home / TRENDING / চিনে নিন মোদির নতুন মন্ত্রীদের

চিনে নিন মোদির নতুন মন্ত্রীদের

ওয়েব ডেস্ক

লোকসভা নির্বাচনের আর দু বছরও বাকি নেই। তার ঠিক আগ মুহুর্তে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একগুচ্ছ নতুন মুখ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯ জন নতুন মুখ এসেছে মোদির মন্ত্রিসভায়। বর্তমানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৭৩ থেকে ‌বেড়ে হল ৭৬। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট তিনটি শীর্ষ পদের পরিবর্ত‌ন করেন এদিন। মোদির রদবদলে কে প্রতিরক্ষামন্ত্রী হবেন এ নিয়ে জল্পনা ছিল বহু মহলে। সব জল্পনার শেষে প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব পেলেন নির্মলা সীতারামন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে এতদি‌ন তিনি বাণিজ্য মন্ত্রক সামলেছেন। রেলের দায়িত্ব থেকে সরে গিয়ে এবারে শিল্প ও বাণিজ্য মন্ত্রক সামলাবেন সুরেশ প্রভু। পর পর রেল দুর্ঘটনার কারণে নিজেই রেলমন্ত্রীর পদ থেকে সরে যেতে চেয়েছিলেন সুরেশ প্রভু। মোদির এই রদল বদলে শিল্প বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব পেলেন প্রভু। এতদিন বিদ্যুৎ মন্ত্রী হিসেবে ভালো কাজ করার ফল হিসেবে রেল মন্ত্রকের দায়িত্ব পেলেন পীযূষ গয়াল। শুধু রেলমন্ত্রক নয়, কয়লামন্ত্রকও থাকল গয়ালের ঝুলিতেই। উল্লেখ্য, এদিন পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নকভিকেও ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক মোদির মন্ত্রিসভার নতুন মুখদের ইতিবৃতান্ত।

শিব প্রতাব শুক্লা

১৯৭০ সালে ছাত্র নেতার মাধ্যমে রাজনীতিতে পা রাখেন শিব প্রতাব শুক্লা। উত্তরপ্রদেশের রাজ্যসভার সদস্য শুক্লা পল্লী উন্নয়ন সংক্রান্ত সংসদীয় কমিটির স্থা‌য়ী সদস্য। মোদির নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী হলেন তিনি।

অশ্বিন কুমার চৌবে

বক্সারের লোকসভার সদস্য অশ্বিন কুমার চৌবে সেন্ট্রাল সিল্ক বোর্ডেরও সদস্য। বর্তমানে তিনি স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।

ভিরেন্দ্র কুমার

উচ্চশিক্ষিত ভিরেন্দ্র কুমার অর্থনীতিতে স্নাত্তোকতর করেছেন। পাশাপাশি তিনি শিশুশ্রমের ওপর পিএইচডিও করেছেন। অপরদিকে, রাজনীতিতেও বেশ সফল ভিরেন্দ্র কুমার। মোট ৬ বার মধ্যপ্রদেশের টিকামঘে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন তিনি। আর এবারে তিনি নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলাবেন।

অনন্তকুমার হেগডে

কর্ণাটকের উত্তর কান্নাডার লোকসভার সদস্য অনন্তকুমার হেগড়ে। গ্রামীণ ভারতের দিকে বেশ নজর রাখেন তিনি। কাডাম্বা নামে একটি এনজিও-এর প্রতিষ্ঠাতা সভাপতি হেগডে এবার থেকে দক্ষতা উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন।

হরদ্বীপ পুরী

প্রাক্তন ফরেন সার্ভিস অফিসার হরদ্বীপ পুরী বিদেশী নীতি ও জাতীয় নিরাপত্তায় তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার জন্য বেশ পরিচিত। পাশাপাশি তিনি রিসার্চ এন্ড ইনফরমেশন সিস্টেমের সভাপতি। অপরদিকে, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ভারতীয় প্রতিনিধি দলের প্রধানের ভূমিকাও পালন করেছেন তিনি। এমনকি জাতিসঙ্ঘের কাউন্টার টেরোরিজম কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন হরদ্বীপ পুরী।

গজেন্দ্র সিংহ শেখওয়াত

রাজস্থানের যোধপুরের লোকসভার সদস্য গজেন্দ্র সিং অর্থ সংসদের স্থায়ী কমিটির সদস্য। যোধপুরের জয় নারাইন ভয়াস বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমফিল ও এমএ সম্পূর্ণ করেন তিনি।

সত্যপাল সিং

প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার সত্যপাল সিং বাঘপাতের লোকসভার সাংসদ। রসায়নে এমএসসি ও এমফিল সম্পূর্ণ করেন সত্যপাল সিং। পাশাপাশি তিনি অস্ট্রেলিয়া থেকে কৌশলগত ব্যবস্থাপনায় এমবিএ সম্পূর্ণ করেন।

আলফোনসো কান্নানথানম

প্রাক্তন আইএএস অফিসার আলফোনসো কান্নানথানম অ্যাডভোকেট নিয়েও বেশ কিছু দিন অনুশীলন করেন। দিল্লি ডেভলপমেন্ট অথরিটিকর প্রায় ১৫ হাজার অবৈধ ভবন অপসারণের পর আলপোনসো কান্নানথানম বিখ্যাত হয়ে ওঠে‌ন। ১৯৯৪ সালে টাইম ম্যাগাজিনে ১০০ জন তরুণ গ্লোবাল নেতার মধ্যে জায়গা করে নেন তিনি।

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *