ওয়েব ডেস্ক:
শহরের শহর নিয়ে গর্ব ধুলিস্যাৎ করে দেয় একেকটা ঘটনা। ফের তেমনই এক সংবাদে লজ্জায় কুকড়ে গেল কলকাতা। একাধিক ছাত্রীকে মাথায় বন্দুক ঠেকিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। গৃহশিক্ষকের নাম রাজীব চক্রবর্তী। বাড়ি নেতাজিনগরে। তার বিরুদ্ধে অভিযোগ, ছাত্রীকে বন্দুক দেখিয়ে খুনের হুমকি দিয়ে যৌন নির্যাতন করত সে। সম্প্রতি এই গৃহশিক্ষকের বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করে দশম শ্রেণির এক ছাত্রী। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।
ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি থেকে মিলেছে কার্তুজ। এদিকে একজন অভিযোগ দায়ের করতেই আরও এক ছাত্রী একই অভিযোগে থানায় অভিযোগ জানিয়েছে। মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হবে অভিযুক্তকে।
প্রসঙ্গত, নিজের বাড়িতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের পড়াতেন রাজীব চক্রবর্তী। অভিযোগ, টিউশনের আড়ালেই চলত এই কাজ। প্রাণনাশের ভয় দেখিয়ে ছাত্রীদের উপর নির্যাতন করতেন। পুলিশ জানতে পেরেছে, পড়তে না এলে ছাত্রীদের বাড়ি অবধি পৌঁছে যেতেন রাজীব। ছাত্রীদের বাড়িতে গিয়েও চলত নির্যাতন। তদন্তকারীদের অনুমান, ভয়ের কারণেই এতদিন কেউ গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news