Breaking News
Home / TRENDING / গাঁধী জয়ন্তীতে বিজেপি সাংসদদের ১৫০ কিমি পদযাত্রার নির্দেশ দিলেন মোদী

গাঁধী জয়ন্তীতে বিজেপি সাংসদদের ১৫০ কিমি পদযাত্রার নির্দেশ দিলেন মোদী

ভাস্কর মান্না:

 

মহাত্মা গাঁধীর ১৫০ তম জন্মদিন উপলক্ষে বিজেপির সাংসদদের ‘পদযাত্রা কর্মসূচি’ পালন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, মহাত্মা গাঁধীর ১৫০ তম জন্মদিন উপলক্ষে ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিজেপির সমস্ত সাংসদদের নিজের এলাকায় ১৫০ কিলোমিটার পদযাত্রা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

মঙ্গলবার সকালে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত বিজেপি সাংসদদের যথাযোগ্যভাবে বাপু’র জন্মদিন পালন করার কথা বলেন। এদিন সংসদীয় বৈঠকের পর একথা সাংবাদিকদের জানান জোশী। তিনি বলেন, সারা দেশ জুড়ে এই জন্মদিন পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। সাংসদদের প্রত্যেকদিন ১৫ কিলোমিটার করে নিজের সংসদীয় কেন্দ্রে হেঁটে বাপুর ভূমিকার কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।

 

এই দিনের বৈঠকে আরও বলা হয়েছে, এই কর্মসূচিটি হবে সম্পূর্ণ অরাজনৈতিক। যাতে করে এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষ সামিল হতে পারে। পাশাপাশি এই কর্মসূচিতে বৃক্ষরোপন করার কথাও বলা হয়েছে।  

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *