Breaking News
Home / TRENDING / বিরাট বাহিনী কে কটাক্ষ করে পোস্ট নবীনের

বিরাট বাহিনী কে কটাক্ষ করে পোস্ট নবীনের

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বিরাট কোহলি ও নবীন উল হকের বিবাদ কিছুতেই কমছে না । রবিবার খুব ভাল খেলার পরও নিজের দল কে প্লে অফে পৌঁছে দিতে পারেনি বিরাট । আর তারপরেই কিং কোহলিকে কটাক্ষ করতে ইঙ্গিতবাহী পোস্ট করেন আফগান বোলার নবীন উল হক । প্রসঙ্গত, নবীনের দল লখনউ সুপার জায়ান্টস আগেই প্লে অফে উঠে গিয়েছে। তার পর কার্যত আরসিবি ও কোহলির কাটা ঘায়ে নুনের ছিটে দিতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নবীন। চলতি আইপিএলে বারবার সমস্যা তৈরি হয়েছে আরসিবি বনাম লখনউয়ের ম্যাচে।তবে দুই দলের মধ্যে অশান্তির সূত্রপাত বিরাট কোহলি ও নবীন উল হক কে ঘিরেই । মাঠের মধ্যেই তরুণ আফগান বোলারকে জুতো দেখানোর অভিযোগ ওঠে বিরাটের বিরুদ্ধে। আর সেই ঘটনা কেই কেন্দ্র করে ঝামেলার সুত্রপাত । পরে এই বিতর্কে জরিয়ে পরেন লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। বিরাটের সঙ্গে কার্যত হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয় তাঁর । এই ঘটনার পর থেকেই একাধিকবার কোহলি ও আরসিবিকে উদ্দেশ্য করে ইঙ্গিতবাহী পোস্ট করেছেন নবীন। আরসিবির হারের পর প্রায় উদযাপনের মুডে নানা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। রবিবারও তার অন্যথা হয়নি। গুজরাট টাইটান্সের কাছে হেরে আরসিবির আইপিএল অভিযান শেষ হতেই একটি মিম পোস্ট করেন নবীন। সেখানে দেখা যাচ্ছে, হেসে একেবারে গড়িয়ে পড়ছেন এক ব্যক্তি।

নবীনের এই পোস্ট দেখার পরেই ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাদের মতে , এবার ভদ্রতার সীমা অতিক্রম করে ফেলছেন নবীন। সব মিলিয়ে একপ্রকার মন খারাপ আরসিবি সমর্থকদের । আইপিএল -এ এবারের মতন যাত্রা শেষ বিরাট বাহিনীর । তবে নবীন বনাম বিরাট জুদ্ধ কবে থাম্বে সে দিকেই তাকিয়ে অনুগামীরা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *