Breaking News
Home / TRENDING / অভিজ্ঞতা ও উৎসাহের মেলবন্ধনেই ত্রিপুরার উন্নয়ন : মোদি

অভিজ্ঞতা ও উৎসাহের মেলবন্ধনেই ত্রিপুরার উন্নয়ন : মোদি

নিজস্ব সংবাদদাতা:

 

বিরোধীদের সঙ্গে নিয়েই ত্রিপুরার উন্নয়ন করতে চায় বিজেপি। আগরতলায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তৃতায় এই বার্তা দিলেন মোদি। তিনি বলেন এরাজ্যের বিরোধীদের কাছে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আর বিজেপির রয়েছে ইচ্ছা এবং উৎসাহ। এই দুইয়ের মধ্যে দিয়েই ত্রিপুরার উন্নয়ন সম্ভবপর হবে। ত্রিপুরা নির্বাচনে বিজেপির জয়কে’ঐতিহাসিক’ বলে মোদি বলেন বিজেপি এ রাজ্যে উন্নয়নের প্রদীপ জ্বালিয়েছে। রাজ্যবাসীর উৎসাহ দেখে মনে হচ্ছে ত্রিপুরাবাসীরা দীপাবলি উদযাপন করছেন।
এদিন অনুষ্ঠানে ত্রিপুরায় বিজেপির ক্লিন স্যুইপ সম্পর্কে মোদি বলেন, কয়েকটি নির্বাচন মানুষের মনে রয়ে যায়। বছরের পর বছর, কথায়-আড্ডায় সেই নিয়ে আলোচনা হয়। ২০১৮র ত্রিপুরা নির্বাচন সেরকমই এক ঘটনা।
ত্রিপুরার নতুন সরকার সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ত্রিপুরার স্বপ্ন এখন বিজেপিরও স্বপ্ন। তাই ত্রিপুরার উন্নয়নে কেন্দ্র সরকার রাজ্যকে সবরকম সাহায্য প্রদান করবে। পাশাপাশি, বিজেপিকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান মোদি। শপথ গ্রহণ অনুষ্ঠানে আদবানি, মুরলী মনোহর জোশী, অমিত শাহের মতো হেভিওয়েট নেতারা।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *