শিবরাম পাল, রানিগঞ্জঃ
আদালতের হস্তক্ষেপে ফের মনোনয়নপত্র জমা নেওয়ার দিন বাড়ালেও মনোনয়নপত্র জমা দিতে পারল না বিরোধীরা। সকাল থেকেই রানিগঞ্জ বিডিও অফিসের সামনে ভিড় করে ছিল শাসক দলের কর্মীরা।এর জেরে ভয়ে বিরোধীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সাহস পাইনি। দুপুর দেড়টা নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি কর্মীদের মনোনয়নপত্র জমা দেওয়ায় জন্য বিডিও অফিসে নিয়ে আসেন।বাবুল সেখানে মিনিট পাঁচেক থেকে বেরিয়ে জান। বিডিও অফিসে ঢুকে বিজেপি কর্মীরা দেখতে পান মনোনয়ন পত্র জমা দেওয়ার বিশাল লম্বা লাইন। তাঁরা বিষয়টি আঁচ করেন যে এই লম্বা লাইন শাসকদলের কর্মীদের। তাঁরা যাতে মনোনয়নপত্র জমা না দিতে পারে তারই এক নোংরা খেলা। বিজেপি কর্মীরা লাইন ভেঙে জোর করে ঢুকতে গেলে শাসক দলের কর্মীরা বাধা দেয়। পুলিশের সামনেই চলে দুই পক্ষের বচসা।শেষ পর্যন্ত তাঁরা সেখান থেকে বেরিয়ে রানিসায়ের মোড়ের কাছে ২ নং জাতীয় সড়ক অবরোধ করে।সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদের হটিয়ে দেয় । বাবুল সুপ্রিয় জানান, প্রতিটি জায়গায় তৃণমূল সন্ত্রাস চালিয়ে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি, এমনকি বেশ কিছু বিজেপি মহিলা কর্মীকে খুঁজেই পাওয়া যাচ্ছেনা। এই দিকে রানিগঞ্জের তৃণমূলের গ্রামীণ ব্লক সভাপতি বাবলু রায় জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যে সব নথি পত্র নিয়ে আসতে হয় সেই সব কিছুই আনেনি বিজেপিরা, শুধুমাত্র ভিড় করে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চালাছে। আমরা কোন বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়াতে বাধা দেওয়ার চেষ্টা করিনি। বিজেপি অপপ্রচার চালাছে তৃণমূলের নামে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news