নিজস্ব সংবাদদাতাঃ
আজ রাজ্যসভায় নাগরিক পঞ্জী বিষয়ে অমিত শাহের কড়া বক্তব্যে তুমুল হাঙ্গামায় অধিবেশন মুলতুবি হয়ে গেল। কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখালেন। কিন্তু কেন? কী এমন বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি? তিনি সাল-তারিখ উল্লেখ করে দেখিয়ে দেন যে এদেশে প্রথম কংগ্রেসই এনেছিল নাগরিক পঞ্জী। অমিত শাহ জানান, ১৯৮৪ সালের ১৪ আগস্ট রাজীব গাঁধী যখন প্রধনমন্ত্রী তখনই নাগরিক পঞ্জী আনা হয়। এরপর বলেন, ওঁদের (পড়ুন কংগ্রেসের) ক্ষমতা ছিল না লাগু করার, আমাদের আছে, তাই করেছি। এই বক্তব্যের পরেই রাজ্যসভায় তুমুল হাঙ্গামা শুরু করে বিরোধীরা। ফলে দিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news