Breaking News
Home / TRENDING / নদিয়া, বীরভূম সহ চতুর্থ দফার অধিকাংশ বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির

নদিয়া, বীরভূম সহ চতুর্থ দফার অধিকাংশ বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির

নিজস্ব সংবাদদাতা:

চতুর্থ দফা নির্বাচনের বেশির ভাগ বুথেই পুনর্নির্বাচনের দাবি তুলল বিজেপি। বিশেষত চোপড়া, বারাবনিতে আবার নির্বচন চায় গেরুয়া শিবির। তাঁদের মতে গোটা নদিয়া ও বীরভূম জেলায় ভোট কিছুই হয়নি। তাই সেখানে পুনর্নির্বাচনের দাবি জানাল তারা কমিশনকে।

প্রসঙ্গত, প্রাণহানীর ঘটনা না ঘটলেও এখনও অবধি চতুর্থ দফাতেই সব থেকে বেশি হিংসার ঘটনা ঘটেছে। আসানসোল ও বীরভূমের একাধিক জায়গায় শাসকের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ওঠে এদিন। বেশকিছু জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষও বাধে।

এদিকে বাবুল সুপ্রিয় বিরুদ্ধে এফআইআর হল। এই এফআইআরের নির্দেশ দিয়েছে খোদ নির্বাচন কমিশন। উল্লেখ্য, সকালে একটি বুথের ভেতরে অন্য দলের এজেন্টদের সঙ্গে বচসায় জড়ান বাবুল। এইসঙ্গে তাঁর নামে একজন মহিলা পুলিশ কর্মীকে হুমকির অভিযোগও রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *