নীল রায়:
অনুব্রত মন্ডলকে ছাড়া গরু বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার নির্বাচন শেষ হওয়ার আগেই বিধান ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে পাশে নিয়ে অনুব্রত মণ্ডলকে কমিশনের গৃহবন্দী করা প্রসঙ্গে তিনি বলেন, “কোথায়, কী ওকে তো দেখলাম সারা দিন ছাড়া গরুর মত ঘুরে বেড়াচ্ছে।”
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় কমিশনের নির্দেশে নজর বন্দি করা হয় অনুব্রত মণ্ডলকে। এমনকি নিয়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোনটিও। তাতেও তাঁকে আটকানো যায়নি বলেই দাবি করেছেন বীরভূমের কেষ্ট। সেই উদাহরণ দিয়েই বীরভূম ও বোলপুর লোকসভা আসনে ভোট লুঠ করেছে অনুব্রত বাহিনী, এমনটাই অভিযোগ করেন সোমেন। তিনি আরও অভিযোগ করেন, বহরমপুর লোকসভা এলাকায় একশ কুড়িটি বুথ লুঠ করেছে তৃণমূলের বাহিনী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news