চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে দলের প্রতিষ্ঠা দিবস পালন করার নির্দেশ দিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। আজ সোমবার বিজেপির প্রতিষ্ঠা বার্ষিকী। আর প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের সকল কার্যকর্তাদের সামাজিক দূরত্ব বজায় রেখেই দলীয় অফিসগুলিতে বঙ্গ বিজেপিকে পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা। এছাড়াও দলের সকল কার্যকর্তার বাড়িতে গেরুয়া পতাকা তোলার নির্দেশ দিয়েছেন তিনি। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যাতে পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা সাধারন মানুষের পাশে থাকেন তার জন্য নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি। তিনি নির্দেশ দিয়েছেন, প্রতিদিন পাঁচজন মানুষের কাছে লকডাউনের মধ্যে খাবার পৌঁছে দিতে হবে। দলের ৪০তম প্রতিষ্ঠা দিবসে ৪০টি বাড়িতে দলীয় নেতাদের পৌঁছাতে হবে। তার মধ্যে প্রধানমন্ত্রীর কাজের জন্য ৫টি ধন্যবাদ চিঠি পাঠাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে দলীয় কর্মীদের মাস্ক বিতরনের কথাও বলেছেন জেপি নাড্ডা।
भाजपा के 40वें स्थापना दिवस पर मैं सभी कार्यकर्ताओं से Covid-19 के विरुद्ध लड़ाई में आदरणीय प्रधानमंत्री @narendramodi जी के नेतृत्व में ज़रूरतमंद लोगों की मदद करने और हमारे स्वास्थ्य के लिए 24*7 काम करने वालों का उत्साहवर्धन व आभार प्रकट करने का अनुरोध करता हूँ। #BJPSthapnaDiwas pic.twitter.com/VwfaNhOHZ7
— Jagat Prakash Nadda (@JPNadda) April 6, 2020
লকডাউনে স্তব্ধ দেশ। করোনার জন্য প্রধানমন্ত্রী রাজ্যের পাওনা টাকা মিটিয়ে দিয়েছেন। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০০ টাকা করে দিয়েছেন। উজ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর এই কাজ গুলিকে প্রচার করার জন্য আজ ৪০টি বাড়িতে যাবার কথা বলেছেন জেপি নাড্ডা। সামাজিক কাজ করেই দলকে জনসংযোগে রাখতেই নির্দেশ দলের সর্বভারতীয় সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news