Breaking News
Home / TRENDING / এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত জেলাশাসকদের নিতে নির্দেশ নবান্নের

এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত জেলাশাসকদের নিতে নির্দেশ নবান্নের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কোনও শহরে বা এলাকায় যদি করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণার দরকার হয় তবে সে সিদ্ধান্ত নিতে পারবেন জেলাশাসকরা। নবান্ন থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে। সূত্রের খবর, জেলাশাসকদের অ্যাডভাইসারি পাঠিয়ে স্বরাষ্ট্র দফতরের পক্ষে বলা হয়েছে জেলাশাসকরা দরকার মতো ৫ থেকে ৭ দিনের জন্য স্থানীয় পরিস্থিতি বুঝে লকডাউন ঘোষণা করতে পারেন। কনটেনমেন্ট জোনে এখন যে লকডাউন চলছে তা ৩১ জুলাই পর্যন্ত চলবে। এমনিতেই ১৫ জুলাই থেকে রাজ্যের কনটেইনমেন্ট জোনে লকডাউন (Lockdown) শুরু করেছে রাজ্য সরকার।

এদিন নবান্ন সূত্রে জানা গিয়েছে, কোন জেলার কোথায় কেমন পরিস্থিতি তা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিক করতে পারবে লকডাউনের স্থান ও মেয়াদ। জেলাশাসকদের ওপরেই ক্ষমতা দেওয়া হল। কোনও শহরে যেমন আলাদা করে লকডাউন ঘোষণা করা যেতে পারে তেমনই কোনও নির্দিষ্ট এলাকার জন্যও লকডাউন ঘোষণা করতে পারবেন জেলাশাসকরা। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ২০৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১,০৭৬ জনের। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *