নিজস্ব সংবাদদাতাঃ
ওঁ-এর ওমেই উষ্ণ সঙ্গীতভূবন। তাই ভারতীয় ধ্রুপদী সঙ্গীত মিশে যায় সুফিয়ানায়, মধ্যপ্রাচ্যের সুরের ছোঁয়াচ লাগে আউল-বাউল, ফকিরি, দরবেশিতে। আসলে মিলেমিশে একাকার আছে আদি শব্দব্রহ্ম ওঁ। এমনই গভীর তথা উদার বার্তা দিতে অপূর্ব গীতিআলেখ্য পরিবেশিত হল মঙ্গলবার আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। অনুষ্ঠানের নাম ‘দ্য মিস্টিক জার্নি, কনসার্ট ফর পিস’। ‘রোটারি ক্লাব অফ ক্যালকাটা লবনহ্রদ’-এর এই পরিবেশনায় অংশ নিলেন শিল্পী আইভি বন্দ্যোপাধ্যায়, চন্দ্রীমা রায়, শুভাশিস ভট্টাচার্য প্রমুখ। শিল্পীরা এবং ক্লাব সভাপতি মিতা সাহা জানালেন কেন এই ‘দ্য মিস্টিক জার্নি’র আয়োজন। মঙ্গলবার সন্ধ্যায় প্রকৃতই ওঁ-এর ওমে উষ্ণ হল আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামের দর্শক-শ্রোতারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news