জয় ঘোষ
প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে দেখতে আজ সকালে এইমস হাসপাতালে গেলেন বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়। প্রায় ২০ মিনিট হাসপাতালে ছিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তিনি। অরুণ জেটলিকে দেখে হাসপাতালের বাইরে মুকুল রায় বলেন, “দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন। তবে আগের থেকে এখন একটু ভালো আছে। তিনি দ্রুত সুস্থ্য হয়ে যাক সেটাই আমারা ঠাকুরের কাছে প্রার্থনা করছি।” দীর্ঘদিন দিল্লিতে রাজনীতি করার সুবাদে অরুণ জেটলির সঙ্গে সুসম্পর্ক রয়েছে মুকুল রায়ের। প্রসঙ্গত, মুকুল রায়ের বিজেপিতে যোগদানের ক্ষেত্রেও অরুণ জেটলির অন্যতম ভূমিকা ছিল বলেও জানা যায়।
প্রসঙ্গত, ৯ অগাস্ট শ্বাসকষ্ট নিয়ে অরুণ জেটলি দিল্লির এইমসে ভর্তি হন ৷ সেখানে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পর্যবেক্ষণে রেখেছে ৷ এই দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।
দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের রোগী তিনি । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে। শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও একবার এইমস-এ ভর্তি হন জেটলি। সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news