Breaking News
Home / TRENDING / বাপকা বেটা, তৃণমূলের ‘আতঙ্কের রাজনীতির’ মোকাবিলা করতেই আগে বদলা নেওয়ার আহ্বান শুভ্রাংশুর

বাপকা বেটা, তৃণমূলের ‘আতঙ্কের রাজনীতির’ মোকাবিলা করতেই আগে বদলা নেওয়ার আহ্বান শুভ্রাংশুর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লোকসভা ভোটের আগে থেকেই নিচু তলার বিজেপি কর্মীদের ওপর আক্রমণ বাড়িয়েছিল তৃণমূল। বেশ কিছু ক্ষেত্রে বিজেপির নিচুতলার কর্মীদের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই তালিকায় রয়েছেন সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ও। বিজেপির স্পষ্ট অভিযোগ, বিজেপির নিচু স্তরের কর্মীদের ওপর সন্ত্রাস কায়েম করতেই এই পন্থা অবলম্বন করেছে রাজ্যের শাসক দল। আর এমন পরিস্থিতির মোকাবিলা করতেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ স্লোগান দিয়েছিলেন “বদলা হবে, বদলও হবে।” সেই স্লোগানে খানিকটা বদল এনে দলীয় কর্মীদের অক্সিজেন দেওয়ার চেষ্টা করলেন বিজেপি নেতা মুকুল রায়ের বিধায়ক পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)।

শুক্রবার বিজেপির চাকদহের কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই বক্তৃতায় তিনি বলেন, আজকাল ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় একটা ট্যাগলাইন দেখছি। বদল হবে, বদলাও হবে। আমি চাই আগে বদলা তারপর বদল।” তিনি আরও বলেন, “যে বুথ কর্মীদের রক্তের বিনিময়ে আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে রয়েছি আগে তাদের রক্তের বদলা নিতে হবে। তারপর নবান্নে গিয়ে সরকার দখল করব। তাই বদলা নেওয়ার জন্য তৈরি হও।”

এদিন বীজপুর বিধায়ক বলেছেন, “এখন বিজেপি কিছু করতে গেলেই ওরা বাধা দিচ্ছে। কারণ ওরা ভয় পেয়েছে, আর মাত্র চার-পাঁচ মাসের ভরসায় যারা আমাদের বাধা দিচ্ছে তারা আর ওদের পাশে থাকবে না।” পিতা মুকুল রায় (Mukul Roy) সর্বভারতীয় রাজনীতির মুখ হলেও, শুভ্রাংশুকে কখনও রাজ্য রাজনীতি প্রথম সারিতে দেখা যায়নি। যাবতীয় বিতর্ক থেকে দূরে থাকেন মুকুল পুত্র। তৃণমূলে (TMC) থাকাকালীন অন্তরালে রাজনীতি করেছেন তিনি। গত দেড় বছর বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু তাতেও গত দেড় বছরে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। বিজেপি (BJP) নেতৃত্ব মুকুল রায়ের এই বিধায়ক পুত্রকে সাংগঠনিক কাজে লাগানো শুরু করেছে।

সম্প্রতি বিজেপির ফেসবুক লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে বেশকিছু বিস্ফোরক মন্তব্য করেছেন বীজপুর বিধায়ক। ছেড়ে আসা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যেমন করে দিয়েছেন, তেমনি রাজনৈতিক পরিবর্তন হয়েছে বলে জোর সওয়াল করেছেন তিনি। বিজেপির বৃহৎ কর্মসূচিতেও গত কয়েক মাসে সক্রিয়তা বেড়েছে তাঁর। আর এদিন নিজের অতি পরিচিত ইমেজ ভেঙে বদলের আগেই বদলার ডাক দিয়ে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন শুভ্রাংশু। প্রসঙ্গত, শীর্ষ থেকে রাজ্যস্তর, সব রকমের বৈঠকেই মুকুল রায় দলের কমিটি মজবুত করার কথা বলে এসেছেন। কারণ বুথ মজবুত না হলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই অসম হয়ে পড়বে বলেই তিনি মনে করেন। তৃণমূলও বিজেপির বুথ স্তরের কর্মীদের আতঙ্কিত করার কাজ শুরু করেছে বলে খবর। ঘরে ঘরে গিয়ে তারা হুমকি দিচ্ছে বলেও স্থানীয় সূত্রের খবর। তারই সঙ্গে পর পর বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। বিজেপির মতে যা খুন ছাড়া অন্য কিছু নয়।

ঠিক এই সময় মুকুল পুত্র বুথ পর্যায়ের কর্মীদের রক্তের বদলা নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মীদের ঝাঁপিয়ে পড়ার মন্ত্র দিতেই এমন মন্তব্য করেছেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *