চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নজিরবিহীন কড়া নিরাপত্তার মধ্যে শনিবার সকালে জেরার সম্মুখীন হতে মুম্বইয়ে এনসিবির (NCB) দফতরে এলেন দীপিকা পাড়ুকোন (Dipika Padukone)। সেখানেই তাঁকে জেরা করবেন নারোটিক্স বিভাগের দুঁদে অফিসাররা। তাঁর মতো হাই প্রোফাইলের কোনও বলিউড সুপারস্টারকে কোনওদিন জেরা করেন নি এনসিবির অফিসাররা। মুম্বইয়ে এনসিবির দফতর এক্সপ্রেস বিল্ডিংয়ের চারপাশ তাই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বিনা অনুমতিতে কারও ঢোকা নিষেধ।
একইসঙ্গে দেশ বিদেশের মিডিয়ার লোকজনের ভিড়। এহেন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কোনও ঘাটতি রাখতে চাননি এনসিবি কর্তারা।
দীপিকার সঙ্গে তাঁর সেক্রেটারিকেও জেরা করা হবে আজ। সূত্রের খবর প্রথমে আলাদাভাবে পরে মুখোমুখি দু’জনকে বসিয়ে জেরা করা হবে। দীপিকার মার্সিডিজ দফতরে ঠিকমতো ঢোকার পর খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এনসিবি কর্তারা। তাঁদের কাছে চ্যালেঞ্জ ছিল কোনও সমস্যা ছাড়াই যেন দীপিকাকে আনা যায়।প্রাথমিক সেই কাজে সফল এনসিবি কর্তারা। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ। দীপিকার পাশাপাশি সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকেও আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। সব মিলিয়ে এনসিবির মুম্বইয়ের দফতর এখন যেন মিনি বলিউড হয়ে উঠেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news