নীল বণিক:
দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে মুকুল রায় জন সম্পর্ক অভিযানে নেমেছেন। রবিবার ছুটির দিনে এক সময়ের মমতার সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের সমর্থনকারী প্রাক্তন আইপিএস বাণীপদ সাহার বাড়িতে আসেন বিজেপি নেতা মুকুল রায়। প্রাক্তন আইপিএসের সঙ্গে দেখা করে মুকুল রায় জানান, প্রাক্তন সিবিআই ডিরেক্টর বাণীপদ বাবু বিগত দিনে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। বাংলার রাজনৈতিক পরিবর্তন আনতেও মমতাকে সমর্থন করেছিলেন। কিন্তু প্রাক্তন আমলা কখনই সরাসরি রাজনীতিতে সরাসরি যুক্ত হননি। বর্তমান পরিস্থিতিতে এক সময়ের পরিবর্তন চাওয়া বুদ্ধিজীবিদের মানুষের স্বার্থে রাস্তায় নামার প্রয়োজন হয়েছে বলে জানান মুকুল রায়। এদিন মুকুল রায় বিশিষ্ট নাট্যকার মনোজ মিত্রের সঙ্গেও দেখা করেন তিনি। বাংলার গণতন্ত্রের ফিরিয়ে আনতে মনোজ মিত্রের মতো নাট্যকারদের ফের নাটক রচনা করার সময় হয়ে এসেছে বলে জানান এই বিজেপি নেতা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news