নিজস্ব সংবাদদাতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির চাণক্য মুকুল রায় । মুকুল রায় বলেন তাঁকে খুন করতে চাইছেন মমতা বন্দোপাধ্যায় । রবিবার কোচবিহারের মাথাভাঙা থেকে ফেরার পথে মুকুল রায়ের ওপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ব্যক্তিগত দেহরক্ষী থাকায় তাঁর কোনও ক্ষতি হয়নি। জানা গিয়েছে, অন্দারন পাখিহাগা এলাকায় মুকুল রায়ের গাড়ি ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। তাঁর গাড়ি লক্ষ করে ইঁট পাটকেলও ছোঁড়া হয় বলে অভিযোগ । রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁকে খুন করতে চাইছে মমতার সরকার, অভিযোগ মুকুল রায়ের । মুকুল রায় বলেন, এই খুনের ষড়যন্ত্র সফল করতে কয়েকটি জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন মুকুল রায় ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news