Breaking News
Home / TRENDING / পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ভাঙন, শক্তি বৃদ্ধি বিজেপির

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে ভাঙন, শক্তি বৃদ্ধি বিজেপির

প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া:
পঞ্চায়েত ভোটের মুখেই ভাঙন ধরল তৃণমূলে। শক্তি বৃদ্ধি হল বিজেপির। শাসক দলে বড়সড় ভাঙন ধরিয়ে বাঁকুড়ার পাত্রসায়র এলাকার তৃণমূল নেতা ঝন্টু মিদ্যা সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন।
তৃণমূল দলে দীর্ঘ সময় ধরে থাকা পাত্রসায়ের ব্লকের হামিদপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তথা পাত্রসায়ের ব্লকের কোর কমিটির সদস্য ঝন্টু মিদ্যা সহ ১৬ জনের একটি দল বিজেপিতে যোগ দিল। রবিবার বিকেলে বিজেপির বিষ্ণুপুর জেলা সাংগঠনিক কার্যালয়ে বিজেপিতে যোগ দিতে এসে ঝন্টুবাবু বলেন,আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছি।কিন্তু সংখালঘুদের ওপর অত্যাচার, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আমরা তৃণমূল দলের ওপর আস্থা হারিয়েছি,বিজেপিতে যোগ দিয়ে আমরা প্রকৃত ভাবে দেশের কাজ করতে পারব।সংখ্যালঘু ভাইয়েরা আস্থা ফিরে পাবে। রবিবার বিষ্ণুপুর জেলার সাংগঠনিক সম্পাদক স্বপন ঘোষ দলের পতাকা তুলে দেন।জেলার বিজেপির সাধারণ সম্পাদক অমরনাথ শাখা বলেন, ঝন্টুবাবু সহ ১৬ জনের দল বিষ্ণুপুর জেলা সাংগঠনিক কার্যালয়ে এদিন বিজেপিতে যোগ দিল। ঝন্টু মিদ্যার দাবি,পুরনো কর্মীদের সঙ্গে এই পঞ্চায়েত ভোটে অবিচার করা হয়েছে।
তিনি বলেন, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষকে ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত করে গায়ের জোরে বিষ্ণুপুর মহকুমার ত্রিস্তর পঞ্চায়েতের সব কটি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে। আগামী লোকসভা ভোটে তৃণমূল উচিত শিক্ষা পাবে বলেও হুঁশিয়ারি দেন সদ্য দলত্যাগী এই তৃণমূল নেতা। ঝন্টু মিদ্যার বিজেপিতে যোগদান প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে সোনামুখী নগর মণ্ডল সভাপতি তাপস মিত্র বলেন, ”তৃণমূল আজ জনবিচ্ছিন্ন। বিষ্ণুপুর মহকুমা এলাকার প্রতিটি মানুষ পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক দলের সন্ত্রাস নিজেরা প্রত্যক্ষ করেছেন। অস্ত্র আর পেশী শক্তির জোরে বেশিদিন ক্ষমতা ধরে রাখা যায় না।”

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *