Breaking News
Home / TRENDING / আমার বিরুদ্ধে চক্রান্ত করে লাভ নেই, আমি ফিরছি না, তৃণমূল কে মুকুলের বার্তা

আমার বিরুদ্ধে চক্রান্ত করে লাভ নেই, আমি ফিরছি না, তৃণমূল কে মুকুলের বার্তা

ভাস্কর মান্না:

রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বাদানুবাদ! কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে গর হাজির! বিজেপিতে কোনও পদ না পাওয়া, তাই রুষ্ট হয়ে ফের তৃণমূলে ফিরে যাচ্ছেন তিনি! গত কয়েকদিন ধরে বিজেপি নেতা মুকুল রায়কে ঘিরে রাজ্য রাজনীতিতে এসব জল্পনা তৈরি হয়েছে। তবে তিনি তা মানতে নারাজ। তাঁর মতে, আমি বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব। আজ সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুকুল রায়।

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দলে ফেরানোর জন্য গোপনে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করছেন বলে গুঞ্জন তৈরি হয়। আজ এ কথা অস্বীকার করে মুকুলের জবাব, “আমি বলছি এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। যিনি কথাগুলো বলছে তাঁর বিরুদ্ধে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” তবে এই গুঞ্জনের পিছনে যে চক্রান্ত আছে সে কথা স্বীকার করেন বিজেপির এই নেতা। তাঁর কথায়, “পুরনো দলের লোকেরা চক্রান্ত করে কি পাবে। আমি তাঁদের দলে ফিরছি না। কারা চক্রান্ত করছে আমি নিজে মুখে বলতে চাই না।” অর্থাৎ তাঁর বিরুদ্ধে যে চক্রান্ত করা হচ্ছে মুকুলের কথা থেকে তা স্পষ্ট।

২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলকে টক্কর দিয়ে বিজেপির উত্থানের পিছনে যে মুকুল রায়ের ভূমিকা অনেকটাই রয়েছে, সে কথা প্রকাশ্যে মানেন বিজেপির ছোট-বড় অনেক নেতাই। মার্চে শহীদ মিনারের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির জন্য মুকুল রায়ের নাম সম্বোধন করেন। কিন্তু তারপরেও বিজেপি নেতৃত্ব মুকুলকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়নি। যা নিয়ে মুকুল ঘনিষ্ঠরা অসন্তোষ প্রকাশ করেছে। তবে এ প্রসঙ্গে আজ মুকুলের বক্তব্য, “আমি বিজেপির নির্বাচনী দায়িত্ব পরিচালনা করেছি পঞ্চায়েতে, লোকসভায়। নির্বাচনী পরিচালনার দায়িত্ব দিয়ে যে সম্মান বিজেপি নেতৃত্ব, কৈলাশ বিজয়বর্গীয়, অমিত শাহ ও প্রধানমন্ত্রী দিয়েছেন তাতে আমি খুশি।” দলে সংগঠনই বড় কথা। সংগঠনের কাজ করে তিনি খুশি বলে জানান মুকুল রায়।

তাঁর ব্যাখ্যা, “আমি বিজেপিতে ১০০ শতাংশ সন্তুষ্ট। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্যে আমায় স্বীকৃতি দিয়েছেন এর থেকে বড় কি হতে পারে। আমি বিজেপির কোনও পদাধিকারী নাই হতে পারি। কিন্তু বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ১০০ জনের মধ্যে আমি এক জন। তাই আমি বিজেপি ছেড়ে দিচ্ছি, অন্য কোথাও চলে যাচ্ছি। এই সব বলে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এই বিষয়গুলো আমাকে খুব আঘাত করে।”

প্রসঙ্গত, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বাদানুবাদ হওয়ার পর মুকুল রায় সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা ও অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি তাঁদের সময় না পেয়ে কলকাতায় ফিরে আসেন। শনিবার এই খবর জানতে পেরে মুকুলকে ফোন করেন অমিত শাহ। শুক্রবার শাহের সঙ্গে মুকুলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *