চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
১ আগস্ট দিল্লির লোদী এস্টেটের সরকারি বাংলো ছেড়ে দিচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। তার আগে রবিবার বিজেপি নেতা অনিল বালুনিকে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন কংগ্রেস নেত্রী। তবে অনিল এখনও প্রিয়াঙ্কার আমন্ত্রণ গ্রহণ করেননি।
সূত্রের খবর, দিল্লির লুটয়েন্স জোনে এসপিজি নিরাপত্তা বেষ্টিত বাংলোটি প্রিয়াঙ্কার জন্য বরাদ্দ করেছিল বিজেপি সাংসদ অনিল বালুনি। যেহেতু গাঁধী পরিবারের উপর থেকে এখন এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, তাই ৩৫ লোদী এস্টেটের বাংলোটি ৩১ জুলাইয়ের মধ্যে প্রিয়াঙ্কাকে ছেড়ে দিতে নির্দেশ দেয় কেন্দ্রীয় আবাসন মন্ত্রক। সেইমতো প্রিয়াঙ্কা বাংলোটি ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছে। তাই ছেড়ে দেওয়ার আগে তিনি বিজেপি নেতাকে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন। তবে প্রিয়াঙ্কার এই আমন্ত্রণে কোনও প্রত্যুত্তর দেননি বিজেপি সাংসদ।
প্রসঙ্গত, দিল্লির এই বাংলো ছেড়ে আপাতত কয়েক মাসের জন্য গুরুগাঁওয়ে চলে যাচ্ছেন প্রিয়াঙ্কা। সন্তানকে নিয়ে গুরুগাঁওয়ের সেক্টর ৪২ হতে চলেছে প্রিয়াঙ্কার নতুন ঠিকানা। তবে শীঘ্রই তিনি দিল্লিতে ফিরে আসবেন। দিল্লির কয়েকটি জায়গায় ইতিমধ্যে জায়গা ঠিক হয়ে গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news