ওয়েব ডেস্ক:
তুমুল বিরোধিতার মধ্যে নিজের জবাবি ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, উদ্বাস্তু অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য রেশন কার্ডের দরকার নেই। এও জানিয়ে দেন, নয়া আইনে কেউ এদেশের নাগরিকত্ব পেলে তার বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত মামলাও খারিজ হয়ে যাবে।
সোমবার অমিত শাহ বলেন, ‘অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পেতে রেশন কার্ড লাগবে না। তিনি যেদিন ভারতে এসেছেন সেদিন থেকেই তিনি ভারতীয় নাগরিক।’
উল্লেখ্য, এনআরসি সংক্রন্ত সাধারণের ভীতি কাটিয়ে অমিত-বচন, ‘নাগরিকত্বের আবেদন করার পর যদি কারও বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের হয় তাহলে নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ওপর থেকে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করা হবে। এমনকী নতুন আইনে একবার ভারতীয় নারগরিকত্ব পেলে তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত কোনোরকম মামলাও চালানো যাবে না।’
এদিন নাম না করে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলিকে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘নাগরিকত্বের আবেদন জানানো হলেই তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের হবে বলে অনেকে রটাচ্ছে। এসব কথায় কান দেবেন না।’
প্রসঙ্গত, সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে তুমুল হইহট্টগোল হয়। এই বিল সংবিধানের ৫, ১৪, ২৫, ২৬-সহ বেশ কয়েকটি ধারার বিরোধী বলে সোচ্চার হয় কংগ্রেস, তৃণমূল সব অন্য বিরোধীরা। যদিও বিরোধীদের দাবি মানতে চায়নি সরকার। যুক্তি দিয়ে বিরোধীদের দাবি খণ্ডন করেন অমিত শাহ।
অন্যদিকে ভোটাভুটিতে ৩৭৫ আসনের সাংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে পড়ে ২৯৩ টি ভোট, বিপক্ষে ৮২ ভোট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news