নিজস্ব সংবাদদাতা:
খাতায় কলমে দায়িত্ব হাতে পেয়েই রাজ্যে কার্যত লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন মুকুল রায়।
ঘাটাল কম্যুনিটি হলের কর্মীসভায় শুক্রবার মুকুল বলেন, ‘ঘাটালকে পাখির চোখ করুন। তৃণমূলকে হারিয়ে ঘাটাল আমরা জিতবই।’ লোকসভা ভোটের দায়িত্ব মুকুল রায় পাওয়ায় এমনিতেই কর্মীরা মানসিক ভাবে অনেকটা চাঙ্গা। নির্বাচন স্ট্র্যাটেজিস্ট হিসেবে মুকুল পরীক্ষিত এবং নির্ভরযোগ্য। তৃণমূল কংগ্রেসে সেই প্রমান তিনি রেখেছেন। আর এই বিষয়টি মাথায় রেখেই বিজেপি কর্মীরাও ভরসা করতে শুরু করেছেন যে মুকুলের নেতৃত্বে তৃণমূলকে হারানো সম্ভব। আত্মবিশ্বাসী মুকুলও এদিন বলেছেন, “আপনারা যে যার নিজের বুথটা সামলে দিন, বাকিটা বুঝে নেব।” পঞ্চায়েতে তৃণমূলের সন্ত্রাসের প্রসঙ্গ টেনে মুকুল বলেন, “কেন্দ্রীয় বাহিনী দেখলেই তৃণমূলের সব মাতব্বর পালিয়ে যাবে।”

এদিন ঘাটালের বর্ষীয়ান কংগ্রেস নেতা ও ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী প্রায় শ’খানেক কর্মী নিয়ে যোগদান করলেন বিজেপিতে। এদিন মুকুল রায় আরও বলেন, “সিপিএমকে উৎখাত করার সময় ২০১১ সালে তৃণমূলের সৈনিক ছিলাম, অাবার তৃণমূলের সন্ত্রাস অপশাসনকে পরিবর্তন করতে এখন বিজেপির সৈনিক।” তাঁর মতে, ২০১১ সালে যে সময় তৃণমূলের ছিল এখন ২০১৮ সালে সেই সময়টা বিজেপির চলে এসেছে। কিঞ্চিত রসিকতা করে মুকুলের মন্তব্য, “প্রার্থী দেব হোক বা রাজকাপুর, ঘাটালে হারবে তৃণমূল।”
কালী পূজোর মধ্যেই ঘাটালে ‘ঐতিহাসিক সমাবেশ’ হতে চলেছে বলেও জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news