Breaking News
Home / TRENDING / সিবিআই তদন্তের দাবিতে এবিভিপির মিছিলে ইসলমাপুরে নিহত দুই ছাত্রের মা

সিবিআই তদন্তের দাবিতে এবিভিপির মিছিলে ইসলমাপুরে নিহত দুই ছাত্রের মা

নিজস্ব সংবাদদাতা:

শিলিগুড়ি, ৫ অক্টোবর: ছেলেকে ফিরে পাবেন না তারা। তবে তাদের মৃত্যুর প্রকৃত তদন্ত চেয়ে দরজায় দরজায় কড়াঘাত করছেন। রাষ্ট্রপতি থেকে শুরু করে মানবাধিকার কমিশন পর্যন্ত গিয়েছেন দাড়িভিট স্কুলের ২ নিহত ছাত্রের পরিবার। পাশাপাশি আন্দোলন করতে পথেও নেমেছেন তারা। চোখের জল শুকিয়ে গেছে পুত্র হারা মা’র। তবে ছেলে হারানোর শোক এখনও তাজা। তাদের দেহ যে আজও সৎকার হয়নি। মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। দাবি করেছেন তাঁরা, সিবিআই তদন্ত করতে হবে৷ এই দাবিতে সোচ্চার হয়ে পুত্রহারা মায়েদের পাশে দাঁড়িয়েছে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ না এবিভিপি। পাশপাশি এই আন্দোলনে পা মিলিয়েছে অসংখ্য ক্ষুদে পড়ুয়ারাও।

শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিং পুল থেকে বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও পুলিশি ঘেরাটোপ ডিঙিয়ে মিছিল করা সম্ভব হয়নি এবিভিপির। তবে ছাত্ররাই শেষ কথা বলবে বলে দাবি করেন এবিভিপির নেতৃত্ব।

দাড়ভিটের ঘটনায় মৃত রাজেশ ও তাপসের মৃত্যুর প্রকৃত কারন জানতে ও অপরাধিদের শাস্তির দাবিতে শুক্রবার উত্তরবঙ্গে জেলা জুড়ে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সাতদিন আগে প্রশাসনের কাছে সেই মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। তবু মিছিল তারা করবেই এমন সংকল্প নিয়ে কোচবিহার থেকে বাস বোঝাই করে সমর্থক নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। একে একে মালদা ও দুই দিনাজপুর থেকেও সমর্থকরা জমায়েত হতে থাকেন। অন্যদিকে পুলিশও এই বিক্ষোভ মিছিল আটকাতে লাঠি নিয়ে দাড়িয়ে পড়ে রাস্তায়৷

১২ টায় শিলিগুড়ি সুইমিং পুল থেকে মিছিল শুরুর কথা থাকলেও  আন্দোলনকারীদের দেখা পাওয়া যায়নি দীর্ঘক্ষণ। কিন্তু কিছু পরে সেখানে একটু একটু করে বাড়তে থাকে পড়ুয়ার সংখ্যা। ভিড় জমতে থাকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের ১১ নম্বর গেটের সামনে। এরই মাঝে পুলিশ আসে। পুলিশ কথা বলার মত কেউ আছে কিনা জিজ্ঞেস করে। কিন্তু কেউ কথা বলতে এগোয় না। নিজের নিজের জায়গায় দাড়িয়ে থাকে ওরা নিরবে। পরে ছাত্র নেতাদের উপস্থিতিতে দলীয় পতাকা ও পোস্টার বার করে রাজ্য সরকারকে ধীক্কার দিয়ে স্লোগান দিতে থাকে ছাত্ররা। বসে বসেই বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। দলীয় কর্মীদের উৎসাহ জোগাতে আসেন এবিভিপির কেন্দ্রীয় সম্পাদক সুনীলজী আম্বেদকর। এরপরই আন্দোলনকারীদের মধ্যে এসে বসে পড়েন নিহত রাজেশ সরকারের মা সরস্বতী সরকার ও আহত বিপ্লব সরকারের মা ঝর্ণা সরকার। উভয়েই এক বাক্যে সিবিআই তদন্তের দাবি জানান।

বিপ্লবের মার চোখে তখনও জল। বলতে বলতে ডুকরে কেদে ওঠেন তিনি। ‘ছেলেকে তো ফিরে পাব না। তবে ছেলের মৃত্যুর কারণ জানতে চাই। আর তা সিবিআই তদন্ত করে।’ এবিভিপির কেন্দ্রীয় সম্পাদক সুনিলজী আম্বেদকর অভিযোগ করেন, আমরা দাড়ভিটের দু’জন ছাত্রের মত্যুর কারণ জানার দাবিতে একটি মিছিলের আয়োজন করি। প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছিল। তারা অনুমতি দেননি। আমাদের আন্দোলনে বাঁধা দেওয়া হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *