Breaking News
Home / TRENDING / সপ্তমেও স্বস্তি, ব্যারাকপুরের ডেরা থেকে জানালেন মুকুল

সপ্তমেও স্বস্তি, ব্যারাকপুরের ডেরা থেকে জানালেন মুকুল

নীল রায়:

সপ্তম তথা শেষ দফার ভোটে ভালোই ফল করবে বিজেপি। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। প্রতি দফার মতো এদিনও এই ঝানু রাজনীতিকের নজর ছিল রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রে। হাওড়ার বেলিশিয়াস রোডের দুটি পৃথক পার্টি অফিসে কন্ট্রোল রুম করে দিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকদের। নিজে হাজির না থাকলেও, ফোনে প্রত্যেকটি বুথের খবর নিয়েছেন কর্মীদের থেকে। নির্দেশ দিয়েছেন কোথায় কি করতে হবে। কখনও বলেছেন কুইক রেসপন্স টিমকে অভিযোগ জানাতে, কখনও আবার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের দপ্তরে কড়া চিঠি লিখতে। এভাবেই ব্যারাকপুরের ডেরায় বসে নয়টি লোকসভা কেন্দ্রের ভোট নিয়ন্ত্রন করেছেন মুকুল। সেই মুকুলই এদিন ভোটের শেষ লগ্নে জানিয়েছেন, আশানুরূপ ফল করবে তার দল। কেন্দ্রে যে নরেন্দ্র মোদি সরকারের প্রত্যাবর্তন হচ্ছে তাও জোর দিয়ে বলেছেন বাংলা রাজনীতির চাণক্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *