নিজস্ব সংবাদদাতা:
ভাটপাড়ার ঘটনা জানতে উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফোন করলেন রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবেকে। প্রার্থীর আক্রান্ত হওয়া নিয়ে কথা বলেন তিনি। কেন এত অশান্তি তা নিয়ে প্রশ্ন তোলেন। দ্রুত হিংসার থামানোর নির্দেশ দেন তিনি। সেইমতো কেন্দ্রীয় বাহিনীর পরিমান বাড়ানো হয়েছে ঘটনাস্থলে।
এদিকে ভাটপাড়া উপনির্বাচনে ভাটপাড়া মোড় থেকে ভাটপাড়া বাজার পর্যন্ত তৃণমূল ও বিজেপির ব্যাপক বোমাবাজির ঘটনায় ফ্যাকচুয়াল রিপোর্ট তলব করল কমিশন। এই তথ্য জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news