Breaking News
Home / TRENDING / “পালিয়ে গেছেন দিদি!” জোড়া টুইটে মমতাকে কটাক্ষ মুকুলের

“পালিয়ে গেছেন দিদি!” জোড়া টুইটে মমতাকে কটাক্ষ মুকুলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কোভিড ১৯ সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রকাশ পাওয়ায় পালিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ করলেন বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা মুকুল রায় (Mukul Roy)। ‌সোমবার বিকেলে জোড়া টুইট করেন প্রাক্তন রেলমন্ত্রী। জোড়া টুইটে তাঁর আক্রমণের লক্ষ্য ছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা চেপে দেওয়ার অভিযোগ করেন। ‌মুকুল লিখেছেন, “মমতা দেবী প্রথম দুই সপ্তাহের মধ্যে নাটক পরিবেশন করেছিলেন এবং কোভিড সংখ্যাকে চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন, তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং ভেবেছিলেন কোভিড ডেঙ্গুর মতোই চেপে দেবেন, এবং যখন প্রকৃত সত্য উদঘাটিত হল, তখন কেবল পালিয়ে গেলেন!”

নিজের টুইটার শেষে একটি হ্যাশট্যাগের ব্যবহার করেছেন তিনি। ‘কোথায় আছেন মমতা’ নিজের টুইটে সঙ্গে হ্যাশ ব্যবহার করেছেন দুবারের রাজ্যসভার সাংসদ মুকুল রায়। মুখ্যমন্ত্রীর করোনা সংক্রমণের বাস্তবতা লুকিয়ে ছিলেন বলেই এই টুইটে অভিযোগ করেছেন তিনি। সঙ্গে, প্রকৃত সত্য প্রকাশ পাওয়ায় মুখ্যমন্ত্রীকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে তাও কটাক্ষের সুরে উল্লেখ করেছেন নিজের টুইটে।

দ্বিতীয় টুইটে মুকুল রায় লিখেছেন, “৩ বছর নয় মাত্র ৭ দিনে যিনি নার্সিং শেখান, কোথায় সেই দিদি আমার? আজকে যে আপনাকে প্রয়জন আমাদের! আপনার মেধা দেখানোর এটা সঠিক সময় দিদি!” করোনা ভাইরাসের আবহে প্রথম দিকে নিশ্চুপ ছিলেন মুকুল রায়। কিন্তু, সম্প্রতি টুইট মারফৎ আক্রমণ শুরু করেছেন মুকুল রায়। গত এক সপ্তাহ যাবৎ প্রকাশ্যে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। সেই সুযোগকে হাতিয়ার করেছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *