চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গত শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি মনোনীত হয়েছেন তিনি। তাই তাঁর দিল্লিতে আগমনের মুহূর্তকেই স্মরণীয় করে রাখতে আয়োজন করেছিল কেন্দ্রীয় বিজেপি (BJP) নেতৃত্ব। বুধবার দুপুরে যখন মুকুল রায়ের (Mukul Roy) বিমান রাজধানীর বিমানবন্দরে নামে তখন তার জন্য সেখানে অপেক্ষারত ছিলেন বিজেপির দুই সাংসদ। প্রথমজন উত্তর পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari) ও উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে নির্বাচিত রবি কিষান (Ravi Kishan)। দুজনেই ভোজপুরি সিনেমার সুপারস্টার। বিমানবন্দরে এমন স্বাগতম আয়োজন দেখে কার্যত অভিভূত হয়ে যান মুকুল রায়। সৌজন্যে দেখিয়ে প্রতি নমস্কার করেন দুই অভিনেতা সাংসদকে।
Reached Delhi airport for organizational work. Honored to be welcomed by respected Lok Sabha MPs Shri Manoj Tiwari Ji @ManojTiwariMP and Shri Ravi Kishan Ji @ravikishann. pic.twitter.com/97NIYCZxCt
— Mukul Roy (@MukulR_Official) September 30, 2020
সঙ্গে সঙ্গে তাদের সেই অভ্যর্থনা জানানোর মুহূর্ত ও বিমানবন্দরে বৈঠকের চিত্র টুইট করেন মুকুল রায়। তিনি লেখেন, “সাংগঠনিক বৈঠকে যোগ দিতে দিল্লি এলাম। এখানে আসতেই আমাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন সাংসদ মনোজ তিওয়ারী ও রবি কিষান। এমন অভ্যর্থনায় আমি আপ্লুত।” প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বর মাসে বিজেপি-তে যোগ দেন মুকুল রায়। তারপর দীর্ঘ তিন বছর বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে কাজ শুরু করেন তিনি। ফলস্বরূপ, পশ্চিমবঙ্গে ১৮টি আসন পায় বিজেপি। দলে কদর বাড়ে মুকুলের। কিন্তু, এতদিন কোনও সাংগঠনিক পদ ছিল না মুকুল রায়ের। কিন্তু, গত শনিবার মুকুল রায় বিজেপির সহ-সভাপতি হন। সেই পদ যে কেবল গাল ভরা নয়, এদিন তা আরও একবার এদিন বিমান বন্দরের সংবর্ধনায় বুঝিয়ে দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news