Breaking News
Home / TRENDING / নিজেদের ভয় ঢাকতেই কেকে শর্মাকে নিয়ে উল্টোপাল্টা বকছে তৃণমূল: মুকুল

নিজেদের ভয় ঢাকতেই কেকে শর্মাকে নিয়ে উল্টোপাল্টা বকছে তৃণমূল: মুকুল

নীল বণিক:

ভয় পাচ্ছে তৃণমূল, তাই কেকে শর্মাকে নিয়ে উল্টোপাল্টা বকছে, বললেন মুকুল রায়।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের এই আমলাকে রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক করে পাঠিয়েছে। যা নিয়ে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূল কেকে শর্মাকে সরাতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে। সেই প্রসঙ্গে বুধবার মুকুল রায় বলেন, তাহলে সবার আগে রাজ্য পুলিশের ডিজিকে সরাতে হয়। সরাতে হয় অনুজ শর্মা ও বিধাননগরের পুলিশ কমিশনারকেও। কারণ এরা সরাসরি তৃণমূলের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। তাই কেকে শর্মাকে নিয়ে তৃণমূলের কোন কথাই মানায় না বলে মনে করেন মুকুল রায়।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই আমলা সঙ্ঘের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে দাবি তুলেছে তৃণমূল। যার পাল্টা মুকুল রায় বলেন, সঙ্ঘ একটি অরাজনৈতিক সংগঠন। সঙ্ঘ ভোটের ময়দানে থাকে না বলেও জানান মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *