Breaking News
Home / TRENDING / বিধায়ক পদ ছাড়তে হবে, Mukul কে হুঁশিয়ারি দিলেন Shubhendu

বিধায়ক পদ ছাড়তে হবে, Mukul কে হুঁশিয়ারি দিলেন Shubhendu

দলত্যাগের অভিযোগের শুনানিতে এলেন না মুকুল রায়।

বৃহস্পতিবার স্পিকারের কাছে মুকুলের দলত্যাগ বিরোধী মামলার শুনানি ছিল।

এদিন দুপুর ১টা নাগাদ স্পিকারের ঘরে পৌঁছান বিরোধী দলনেতা-সহ কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও তাঁদের আইনজীবীরা।

শুনানির বৈঠকে তাঁর না আসার কারণ জানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ।

স্পিকারের উদ্দেশে লেখা সরকারি দলের মুখ্য সচেতকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুকুল অসুস্থতার কারণেই শুনানিতে যোগ দিতে পারছেন না।

বর্তমানে অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাই ২৩ সেপ্টেম্বরের বৈঠকে তাঁর উপস্থিতি সম্ভব হচ্ছে না। এই চিঠিকেই নিজেদের অভিযোগের সপক্ষে বড় হাতিয়ার বলছেন বিরোধী দলনেতা।

মুকুলের অনুপস্থিতিতে আগামী শুনানির দিন হিসেবে ১২ নভেম্বরের দিন ধার্য করেন স্পিকার।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শেষ পর্যন্ত মুকুল রায়কে বিধায়ক পদ ছাড়তে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *