Breaking News
Home / TRENDING / Abhisek Banerjee : অভিষেকের অশ্বমেধ, সুস্মিতা দেবের পর জোড়াফুল রথে মেঘালয়ের Ex-CM ?

Abhisek Banerjee : অভিষেকের অশ্বমেধ, সুস্মিতা দেবের পর জোড়াফুল রথে মেঘালয়ের Ex-CM ?

সুস্মিতা দেবের পর মুকুল সাংমা! ফের উত্তর পূর্ব ভারতে কংগ্রেসে ভাঙন ধরাতে পারে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলে যোগ দিতে পারেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন মুকুল সাংমা। তারপরই তাঁর তৃণমূলে যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার রাতেই কলকাতায় এসে অভিষেকের সঙ্গে দেখা করে গিয়েছেন মুকুল। সাংমার ঘনিষ্ঠ সূত্রেও এই খবর স্বীকার করা হয়েছে। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতা বলেছেন, “কলকাতায় একটি কাজে গিয়েছিলেন সাংমা। সেখানেই তৃণমূল নেতাদের আথিতেয়তা গ্রহণ করেছেন তিনি। এর মধ্যে বিশেষ কোনও রাজনৈতিক সমীকরণ নেই।”

মুকুল সাংমা মেঘালয়ের রাজনীতিতে বড় নাম। ২০১৮ সাল পর্যন্ত উত্তরপূর্বের এই রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন সাংমা। ২০১৮ নির্বাচনে মেঘালয়ে কংগ্রেসের পরাজয়ের পর তিনিই মেঘালয়ের বিরোধী দলনেতা। সম্প্রতি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রভাবশালী এই কংগ্রেস নেতার। মুকুলকে উপেক্ষা করে সাংসদ ভিনসেন্ট পালাকে রাজ্য সভাপতি পদে নিয়োগ করেছে কংগ্রেসের নেতৃত্ব। সেটিই মুকুলের ক্ষোভের আসল কারণ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ক্ষোভকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল। শুধু সাংমা নয়, এর আগে মেঘালয়ের আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতার সঙ্গে গোপনে তৃণমূল নেতারা যোগাযোগ করেছেন বলে সূত্রের দাবি।

ইতিমধ্যেই সুস্মিতা দেবের মতো সর্বভারতীয় কংগ্রেস নেত্রীকে তাঁরা দলে টেনেছে। তাঁকে রাজ্যসভায় মনোনয়ন দিয়ে সংসদে পাঠাচ্ছে তৃণমূল। ত্রিপুরায় প্রায় প্রতিদিনই কংগ্রেসের কোনও না কোনও নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। গত কয়েক মাসে উত্তরপূর্বের রাজনীতির গতিপ্রকৃতি বলছে, কংগ্রেসকে নয়, বরং বিজেপির বিকল্প হিসাবে তৃণমূলকেই প্রথম পছন্দ হিসাবে বেছে নিচ্ছেন দেশের উত্তর পূর্বের মানুষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *