নীল বণিক
“গণতন্ত্র গণতন্ত্র দিয়েই হয়, স্বৈরতন্ত্র দিয়ে হয় না। ভোট শান্তিপূর্ণ ভাবে হোক এটাই চাই।” শনিবার বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির এই কথা একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে নেমে পড়েছে ভাইয়েরা। একেবারে ‘গণতান্ত্রিক’-ভাবেই বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে তারা। গণতন্ত্রের উৎসব পালনে অবশ্য লাঠিসোটাও ব্যবহার করা হচ্ছে যথেচ্ছ। বীরভূম, মুশিদাবাদ, বর্ধমান, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলার বিরোধীরা মাথায় লাঠির বাড়ি খেয়ে সেই গণতন্ত্র প্রত্যক্ষ করছেন। ছবিতে দেখুন কেমন গণতন্ত্র চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুকুল রায় জানান, নির্বাচনের নামে প্রহসন বন্ধ হোক। রাজ্য নির্বাচন কমিশন কি নির্বাক দর্শক?পঞ্চায়েত নির্বাচনের নামে তামাশা বন্ধ হোক। বিপন্ন গনতন্ত্র, বিপন্ন বাংলা। বিডিও আফিসের বাইরে দেখুন প্রকৃত উন্নয়নের চিত্র। আমরা লড়ব, আমরা মরব। গনতন্ত্র ধর্ষিত,বিপন্ন মানুষ। গ্রাম বাঁচান, মানুষ বাঁচান, পঞ্চায়েত বাঁচান।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news