Breaking News
Home / TRENDING / মনোনয়নে বাধা টিএমসির, নির্বাচন কমিশন ঘেরাও করে পাল্টা বিজেপির

মনোনয়নে বাধা টিএমসির, নির্বাচন কমিশন ঘেরাও করে পাল্টা বিজেপির

নীল বণিক :

শাসকদলের প্রাক নির্বাচনী ‘সন্ত্রাস’ থেকে রাজনৈতিক লাভ তুলতে চাইছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে, রাজ্য নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক দিলেন তিনি। তিনি বলেন, “তৃণমূল রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরন তৈরি করছে। যার জন্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও বিজেপি কর্মীরা মনোনয়ন জমা দিতে পারছেন না। বিজেপি নেতারা বিডিও অফিসে মনোনয়ন তুলতে গেলেই শাসক দলের ক্যাডাররা মারধর করছেন।” রাজ্যের এ হেন আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজ্য বিজেপির প্রতিনিধি দল। রাজ্যপালের কাছে রাজ্যের নির্বাচন কমিশনের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। “বর্তমান নির্বাচন কমিশন ইচ্ছে করেই কেন্দ্রীয় বাহিনীর ব্যাবস্থা করেনি। যাতে তৃণমূলের ভোট লুট করা সম্ভব হয়। রাজ্য বিজেপি রাজ্য সরকারের এই ভোট লুটের কৌশল মানবে না। তাই রাজ্যপালের কাছে নালিশ জানালাম” এদিন রাজভবনের সামনে এই কথাই জানান বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু ভোট লুট আটকাতে বিজেপির লড়াই চলবে বলেও জানান বিজেপির রাজ্য সভিপতি।
বুধবার রাজ্য নির্বাচন কমিশন দফতরে দুপুর বারোটায় ধর্নায় বসবেন। তৃণমূলের সন্ত্রাসের কারনে অনেক বিজেপি কর্মীরাই মনোনয়ন জমা দিতে পারেননি। এই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ, মুকুল রায় ও শমীক ভট্টাচার্যকে পাশে দাঁড় করিয়ে বলেন, “সারা বাংলা থেকে তারাই আগামী দিন কলকাতায় আসবে।”

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *