Breaking News
Home / TRENDING / সিবিআই-ইডি নিয়ে বিতর্কিত মন্তব্য মমতার, কটাক্ষ মুকুলের

সিবিআই-ইডি নিয়ে বিতর্কিত মন্তব্য মমতার, কটাক্ষ মুকুলের

সঞ্জয় সরকার :

মারাত্মক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন ব‍্যবসায়ীদের থেকে জোর করে টাকা তুলছে বিজেপি। ইডি ও সিবিআইয়ের ভয় দেখিয়ে ব‍্যবসায়ীদের থেকে টাকা চাইছে বিজেপি। নোটবন্দি ও জিএসটি-র পর এমনিতেই মার খেয়েছে ব‍্যবসা। তার উপর এই ইডি, সিবিআইয়ের ভয় দেখানো তাদের আরো আতঙ্কিত করে রেখেছে। মুখ‍্যমন্ত্রীর কাছে নাকি এমনটাই অভিযোগ করেছেন ব‍্যবসায়ীরা। মুখ‍্যমন্ত্রীর কথায়, আপনারা প্রকাশ‍্যে এসব বলতে ভয় পাচ্ছেন জানি। কিন্তু আপনাদের অনেকেই ব‍্যক্তিগতভাবে আমাকে এই ভয়ের কথা জানিয়েছেন। এদিন মমতা কিঞ্চিত অভিযোগের সুরে বলেন, ভোটের সময় আপনারা বিজেপিকে সমর্থন করেন, কিন্তু বিপদে পড়লে আপনাদের পাশে আমরাই দাঁড়াই। একথা বলে মুখ‍্যমন্ত্রী যে আসলে লোকসভা নির্বাচনের সময় যাতে এই ব‍্যবসায়ীরা তৃণমূলকেই সমর্থন করেন সেটা নিশ্চিত করতে চেয়েছেন বলেই মনে করছেন অনেকে।

শুধু তাঁর রাজনৈতিক সতীর্থদেরই নয়, পোস্তার ব্যবসায়ীদেরও নাকি কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি!পোস্তায় জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে গিয়ে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন ব‍্যবসায়ীদের থেকে জোর করে টাকা তুলছে বিজেপি। ইডি ও সিবিআইয়ের ভয় দেখিয়ে ব‍্যবসায়ীদের থেকে টাকা চাইছে বিজেপি। নোটবন্দি ও জিএসটি-র পর এমনিতেই মার খেয়েছে ব‍্যবসা। তার উপর এই ইডি, সিবিআইয়ের ভয় দেখানোর ফলে তাঁরা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। মুখ‍্যমন্ত্রীর কাছে নাকি এমনটাই অভিযোগ করেছেন ব‍্যবসায়ীরা। মুখ‍্যমন্ত্রীর কথায়, ‘আপনারা প্রকাশ‍্যে এসব বলতে ভয় পাচ্ছেন জানি। কিন্তু আপনাদের অনেকেই ব‍্যক্তিগতভাবে আমাকে এই ভয়ের কথা জানিয়েছেন।’ এদিন মমতা কিঞ্চিত অভিযোগের সুরে বলেন, ভোটের সময় আপনারা বিজেপিকে সমর্থন করেন, কিন্তু বিপদে পড়লে আপনাদের পাশে আমরাই দাঁড়াই। একথা বলে মুখ‍্যমন্ত্রী যে আসলে লোকসভা নির্বাচনের সময় যাতে এই ব‍্যবসায়ীরা তৃণমূলকেই সমর্থন করেন সেটা নিশ্চিত করতে চেয়েছেন বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে এদিন প্রকাশ্যে মুখ খুলতে চাননি ব্যবসায়ীদের কেউই। নাম প্রকাশ করা যাবে না এই অঙ্গীকার আদায় করে একজন প্রবীন ব্যবসায়ী বলেন, ‘ইডি সিবিআইকে ভয় পেতে হবে এমন ব্যবসা আমরা করি না। অসৎ মানুষরাই সিবিআই, ইডিকে ভয় পায়, আমরা পাই না। তাই আমাদের কেউ ভয়ও দেখাচ্ছে না।’ আর একজনের বক্তব্য, ‘এখানে অনেকেই আছেন যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপির সমর্থক। জিএসটি -নোটবন্দির আগেও সমর্থক পরেও সমর্থক।’
পোস্তায় মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় মুকুল রায় বলেন, “এসব ওঁর ভোট ভিক্ষার মরিয়া চেষ্টা।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *