Breaking News
Home / TRENDING / উনিশের আগে জঙ্গল মহল থেকেই মমতা বিরোধী লড়াই শুরু মুকুলের

উনিশের আগে জঙ্গল মহল থেকেই মমতা বিরোধী লড়াই শুরু মুকুলের

নিজস্ব সংবাদদাতা :

বলরামপুর, ২ জুন: উনিশের আগে জঙ্গলমহল থেকে মমতা-বিরোধী আন্দোলন শুরু করলেন মুকুল। পরের পর দুই বিজেপি কর্মী ত্রিলোচন ও দুলালের মর্মান্তিক মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই ব্যাকফুটে। এবার সেই পরিস্থিতিকে হাতিয়ার করে মমতার বিরুদ্ধে মাঠে নামলেন মুকুল। দলীয় কর্মী মৃত্যুর ঘটনায় পুরুলিয়ার বলরামপুরে এসে সিআইডি-কে পোষা কুকুর বললেন মুকুল রায়। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন। দুলাল কুমারের মৃত্যু সংবাদ জানার দ্রুত পুরুলিয়া আসেন মুকুল রায়। শনিবার বিকেলে পুরুলিয়ায় ঢুকেই তিনি সোজা চলে যান বলরামপুরে। দুই দলীয় কর্মীর মৃত্যুকে সরাসরি খুন বলে দাবী করে তিনি সিবিআই তদন্তের দাবি করেন। মুকুল বলেন, পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলায় তৃণমূলের পরাজয় নিশ্চিত হবার পর থেকেই চূড়ান্ত সন্ত্রাস শুরু হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। নির্বাচনের বিকেল থেকে জেলা পরিষদের ভোট লুঠ হয়। না হলে পুরুলিয়া জেলা পরিষদে তৃণমূল পরাজিত হতো। তিনি আরও বলেন, ত্রিলোচন মাহাতো এবং দুলাল কুমারকে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। সাংবাদিকরা সি আই ডি-কে তদন্ত ভার দেওয়া হয়েছে জানালে তিনি বলেন, সিআইডি মুখ্যমন্ত্রীর পোষা কুকুর। কথাটি বলেই অবশ্য সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করেন নিজের ভাষার জন্য।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *