Breaking News
Home / TRENDING / রাজ্য সরকারি কর্মচারীরাও এবার বিজেপিতে

রাজ্য সরকারি কর্মচারীরাও এবার বিজেপিতে

নিজস্ব সংবাদদাতা :

এবার রাজ্য সরকারী কর্মচারী সংগঠনে মুকুলের থাবা!
এতদিন বুথ স্তরে তৃণমূল কর্মীদের হাতে বিজেপির পতাকা ধরাচ্ছিলেন মুকুল রায়। এবার তিনি হাত বাড়ালেন রাজ্য সরকারি কর্মচারী মহলে। তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী সংগঠন ছেড়ে বুধবার বিজেপিতে যোগদান করলেন জনা ৫০ সরকারি কর্মচারী। বিদ্যুৎ দফতর, সেচ দফতর সহ রাজ্যের বিভিন্ন দফতর থেকে তৃণমূল ছেড়ে বিজেপির সরকারী কর্মচারি সংগঠনে যোগ দেন তাঁরা। “রাজ্য সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা দিচ্ছে না। সপ্তম পে-কমিশান লাগু করার কোনও ইচ্ছে নেই এই সরকারের”, বুধবার বিজেপির রাজ্য দফতরে বলেন মুকুল রায়। তাঁর কথায়, “সরকারের উৎসব করার টাকা আছে কিন্তু ডিএ দেওয়ার টাকা নেই! তাই রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়ে সরকারি কর্মচারীরা বিজেপির কর্মচারী পরিষদে যোগদান করলেন।”

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *