নিজস্ব সংবাদদাতা:
মমতার জোচ্চুরি আটকাতে পারলে তৃণমূলকে এবারেই সাফ করে দিতাম।
রেজাল্টের দিন দিল্লিতে বসে এভাবেই মৃদু আক্ষেপ করলেন মুকুল চাণক্য রায়। টিভির পর্দায় ভেসে উঠছে কখনও ১৬ কখনও ১৮ কখনও আবার ১৪ আসনে পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি। মুকুল বললেন, যে সব জোচ্চুরি আটকাতে পারিনি, সেইসব ভোটই পাচ্ছে তৃণমূল। দৃশ্যতঃ খুশি, আরও বেশি আত্মবিশ্বাসী মুকুল বলেন, বিজেপি শেষ পর্যন্ত ১৬ আসন পাক আর ১৮, তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। তাঁর কথায়, ‘আর কয়েক মাসের মধ্যে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। রাজ্যে তৃণমূল বলে আর কিচ্ছু থাকবে না। ‘
মুকুলের শেষ কথাটিতে গভীর রাজনৈতিক ইঙ্গিত আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভোট পরবর্তী রাজ্য রাজনীতির ছবিটা কিরকম হয়, সামনের কয়েকদিন রাজনৈতিক মহলের আগ্রহ এখন সেদিকেই থাকবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
অত করেও মমতার ছক কষে ভোট লুট আটকানো গেলোনা।