দেবক বন্দ্যোপাধ্যায়
তৃণমূলে মুকুলের অবদানের কথা বলতে গিয়ে নস্টালজিক হয়ে পড়ছেন বিজেপির নায়ক-নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
জয় যখন তৃণমূলে ছিলেন, তখন তিনি কাছ থেকে দেখেছেন মুকুলের দল পরিচালনার স্টাইল।
জয়ের স্মৃতিতে রয়েছে কোনও জনসভার পর মুকুল কিভাবে সকলকে নির্বিঘ্নে বাড়ি ফেরনোর দায়িত্ব সামলাতেন। তাঁর অভিজ্ঞতায় রয়েছে, রাজ্যের প্রত্যেক ব্লকে আলাদা আলাদা করে দলের কর্মীদের মুকুল নামে চিনতেন। এমনকি কর্মীদের বাড়ির খবরও রাখতেন তিনি। তাঁর কথায়, “বৌদি (মুকুল রায়ের স্ত্রী) ফোন করতেন। খোঁজ নিতেন মুকুল দা ঠিক সময়ে ওষুধ খেয়েছেন কিনা? মুকুলদার ওসবে খেয়াল থাকত না। তিনি নিজের জীবনের সবটাই দলকে দিয়ে দিয়েছিলেন।” এ হেন মুকুল বিজেপিতে এলে দলের প্রভূত উপকার হবে বলেই মনে করেন জয়।
রাজ্য বিজেপির কেউ কেউ যে মুকুলের বিজেপিতে যোগ দেওয়া আটকাতে চাইছেন?
জয়ের উত্তর, “ওই সব কিছু না। মুকুল দা যেই কেন্দ্রীয় নেতৃত্বের থেকে দলের পতাকা গ্রহন করবেন তখনই সবাই চুপ করে যাবে। এই দলে নিয়মানুবর্তিতা খুব বড় ব্যাপার।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news