নীল বণিক
বিজেপির রাজ্য সভাপতির উপর হামলার আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যতদিন যাচ্ছে গ্রামগঞ্জে বিজেপির রাজ্য সভাপতির জনপ্রিয়তা বাড়ছে। তাঁর বাক্যবাণে বিদ্ধ হচ্ছেন রাজ্যের শাসক দলের নেতারা। এতেই শাসক দলের নিচু তলার কর্মীরা বিজেপির রাজ্য সভাপতির উপর ক্ষুব্ধ। চলতি মাসেই দার্জিলিং সহ একাধিক স্থানে দিলীপ ঘোষের উপর হামলা হয়েছে। ঠিক কি কারণে এই হামলা হয়েছে তারও একটি বিস্তারিত রির্পোট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জমা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর কেন্দ্রীয় গোয়েন্দাদের রির্পোট হাতে আসার পরেই রাজ্য বিজেপির সভাপতির নিরাপত্তা নিয়ে ভাবছে কেন্দ্রীয় সরকার। দিলীপ ঘোষক আগামী পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। বাছাই করা সিআরপিএফের কমান্ডোরা তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকতে পারেন। মোট চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সবসময় দিলীপ ঘোষের নিরাপত্তার দিকটি দেখবেন বলে সূত্রের খবর। এছাড়া তাঁর নিজের বিধানসভা কেন্দ্র খড়গপুর সহ জঙ্গলমহলে দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে ৬ জন জওয়ান থাকবেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news