Breaking News
Home / TRENDING / নতুন সরকারের কাছে তৃণমূলের স্বীকৃতি বাতিলের দাবি জানাবেন মুকুল

নতুন সরকারের কাছে তৃণমূলের স্বীকৃতি বাতিলের দাবি জানাবেন মুকুল

নীল রায়। নতুন সরকারের কাছে তৃণমূলের স্বীকৃতি বাতিলের দাবি জানাবে পশ্চিমবঙ্গের বিজেপি। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যের সপ্তম দফা ভোট শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এই বর্ষীয়ান নেতা। সেখানেই এক প্রশ্নের উত্তরে মুকুল বলেন, “নতুন সরকার ক্ষমতায় এলে আমরা তাদের কাছে দাবি জানাবো যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এমন রাজনৈতিক দলের স্বীকৃতি নিয়ে ভাবনা চিন্তা করতে।” এ প্রসঙ্গে কারণও ব্যাখ্যা করেন প্রাক্তন রেলমন্ত্রী। তিনি বলেন, “গণতান্ত্রিক কায়দা নির্বাচিত হয়েও যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকা উচিত নয়।” রাজ্য ভোট-পরবর্তী সন্ত্রাসের কথা উল্লেখ করেন মুকুল রায়। তিনি বলেন, “আমরা ভোট-পরবর্তী সন্ত্রাসের কথা ভেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে দাবি করেছি কেন্দ্রীয় বাহিনীকে যাতে ভোটের পরেও মডেল কোড অফ কনডাক্ট চালু থাকা অব্দি রাজ্যে রেখে দেওয়া হয়।” বাংলার শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের ওপর ভোট পরবর্তী পর্যায়ে সন্ত্রাস হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে এদিন একটি লোকসভা কেন্দ্রে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষজনকে ভোট দেওয়া থেকে আটকানো হয়েছে বলেও অভিযোগ করেন মুকুল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *