Breaking News
Home / TRENDING / মুকুলকে খুনের মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন মমতা, অভিযোগ করলেন চাণক্য স্বয়ং

মুকুলকে খুনের মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন মমতা, অভিযোগ করলেন চাণক্য স্বয়ং

নিজস্ব সংবাদদাতা :

মুকুল রায়ের সঙ্গী ও শুভাকাঙ্ক্ষীদের ধরপাকড়ের পর এবার টার্গেট স্বয়ং মুকুল। অন্তত মুকুল রায়ের এমনটাই দাবি। ৭ বছর পুরনো একটি মামলাকে জাগিয়ে তুলে মুকুলকে খাঁচায় পুরতে চাইছে মমতার প্রশাসন। কংগ্রেস নেতা মৃণাল কান্তি সিংহ রায়ের হত্যা মামলায় মুকুল রায়কে ফাঁসাতে চাইছে রাজ্য পুলিশ। নোয়াপাড়ায় প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন মুকুল রায়। তাঁর অভিযোগ রাজ্য পুলিশ এই হত্যার নিরপেক্ষ তদন্ত না করে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। নোয়াপাড়ায় প্রচারে গিয়ে মুকুল রায় বলেন “সিবিআইয়ের মত কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করালে তবেই প্রকৃত অপরাধী ধরা পড়বে।” প্রসঙ্গত গত বছর দলীয় সভা থেকে ফেরার পথে দুষ্কৃতিদের হাতে নিহত হন কাঁচরাপাড়ার কংগ্রেস নেতা মৃণাল কান্তি সিংহ রায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *