নিজস্ব সংবাদদাতা। যেদিন তৃণমূল ভবনে হুগলী জেলা নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মীদের নিয়ে ভাঙনের রোধের মরিয়া চেষ্টা চালালেন। সেই শুক্রবারেই চুঁচুড়া মগরা ব্লকের প্রায় ৫০০ সমর্থককে নিয়ে বিজেপিতে যোগ দিলেন মতুয়া মহাসঙ্ঘের হুগলি জেলা সহ-সভাপতি মৃণাল বিশ্বাস। এদিন তিনি হুগলি জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি সুবীর নাগের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। যোগদান প্রসঙ্গে মৃণাল বলেন, “আমি হরিকুল চাঁদের আদর্শকে বিশ্বাস করি।এবং তাদের আদর্শকে সম্মান জানিয়ে আমি বিজেপিতে যোগদান করেছি।” বিজেপি জেলা সভাপতি সুবীর নাগ বলেন, “হুগলি জেলা মতুয়া মহাসঙ্ঘের সহ সভাপতি মৃণাল বিশ্বাস বিজেপিতে যোগদান করায় আমার শক্তিশালী হলাম। তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মতুয়া সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমরা তাঁর পাশে আছি। এক সময় তৃণমূলের নিশ্চিত ভোট ব্যাংক ছিল এই মতুয়ারা। কিন্তু, লোকসভা ভোটের আগে মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবীর প্রয়ানের পর সেই ভোট ব্যাংক এখন গেরুয়া মুখী। মতুয়া ঠাকুরবাড়ির আগামী প্রজন্ম শান্তনু ঠাকুর এবার বনগাঁ লোকসভা থেকে বিজেপির টিকিটে লোকসভায় গিয়েছেন। তাও আবার তৃণমূল প্রার্থী জেঠিমা মমতা ঠাকুরকে হারিয়ে। উল্লেখ্য, ৪ জুন পোলবা দাদপুর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি অসিত চট্টোপাধ্যায় যোগদান করেন বিজেপিতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news