Breaking News
Home / TRENDING / প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের চুক্তি নিয়ে প্রশ্নে বেজায় ক্ষুব্ধ মমতা

প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের চুক্তি নিয়ে প্রশ্নে বেজায় ক্ষুব্ধ মমতা

নীল রায়। প্রশান্ত কিশোরকে নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তৃণমূলে! শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে প্রশান্ত কিশোর ও তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনও চুক্তি হয়েছে ? এমন প্রশ্নের উত্তরে কার্যত তেলে বেগুনে জ্বলে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টত মমতা বলেন, “প্রথমত এটা আমার দলের অভ্যন্তরীণ বিষয় আমি প্রকাশ্যে বা সংবাদমাধ্যমে কোনও কথা বলতে চাই না।” সঙ্গে তিনি আরও সংযোজন করেন, “আমরা কিছুই জানায়নি অথচ বিভিন্ন সংবাদমাধ্যমে যা ইচ্ছে লিখছে।” লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের জন্য “ইলেকশন স্ট্যাটোসিস্ট” প্রশান্ত কিশোরকে চুক্তিবদ্ধ করেছে তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে নবান্নে মমতা-প্রশান্ত বৈঠকের পর এই প্রায় রাজ্যের সমস্ত সংবাদমাধ্যমে এই খবর চাউর হয়ে যায়। যদিও দু’পক্ষই এ বিষয় নিয়ে একটি বাক্য ব্যয় করেনি সেদিন। তাই সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে এদিন তীব্র উষ্মা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ভারতীয় রাজনীতির ভোটযুদ্ধে প্রশান্ত কিশোর যে একজন “ম্যাজিক ম্যান” তা‌ মেনে নিয়েছে তামাম রাজনৈতিক মহল। কিন্তু ২০১৭ উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে গেরুয়া ঝড়ের মুখে পড়ে তাঁর ম্যাজিক ম্লান হয়ে যাওয়ার ঘটনাও সকলের স্মৃতিতে। তাই মমতার মত ঝানু রাজনীতিক প্রশান্ত কিশোরকে নিয়ে চুক্তিবদ্ধ হওয়ার কোনওরকম কথা প্রকাশ্যে জানাতে নারাজ। সূত্রের খবর, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রশান্ত কিশোর ও তাঁর কোম্পানির লোকজন কলকাতায় আসবেন। তৃণমূলের সঙ্গে চুক্তির বিষয়টি এখনও কিন্ত ঝুলে রয়েছে বলেই জানাচ্ছে একটি সূত্র। কারণ ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল ভবনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক দফার নির্বাচনে কাজ করার বিষয়ে কথাবার্তা বলে গিয়েছিলেন এই প্রশান্ত কিশোর! সেযাত্রায় ফলপ্রসূ কিছুই হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *