Breaking News
Home / TRENDING / ‌‌মোহনবাগানে দু–পক্ষের ঝামেলা। দেখুন বিস্তারিত। ক্লিক করুন

‌‌মোহনবাগানে দু–পক্ষের ঝামেলা। দেখুন বিস্তারিত। ক্লিক করুন

পল্লবী চক্রবর্তী :

আবার বাগানে লাগল দুই পক্ষের।
বেতন না পেয়ে ক্ষুব্ধ বাগান ফুটবলাররা। অঞ্জন মিত্র আশ্বাস দিয়েছেন, এক সপ্তাহের মধ্যে ফুটবলারদের বেতন মিটে যাবে। দেবাশিস দত্ত সাফ বলছেন, ‘নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য মোহনাগান জনতাকে সম্পূর্ণ ধাপ্পা দিচ্ছেন সচিব। উনি চার মাস আগে বলেছিলেন, গতবারের ফুটবলারদের পেমেন্ট মেটানোর দায়িত্ব আমাদের। নতুন মরশুমের ফুটবলারদের পেমেন্ট মেটানো দায়িত্ব ওদের। আমরা গতবারের ফুটবলারদের সমস্ত পেমেন্ট মিটিয়ে দিয়েছি। এবারের ফুটবলারদের মাইনে দিতে ওরা পারছেন না কেন? এই জবাব দিতে হবে।’ দেবাশিস আরও জানান, অঞ্জন যদি বলে থাকেন টিম চালানোর দায়িত্ব কম্পানির, একদম সঠিক কথাই বলেছেন। সরকারি ভাবে বলছি, কাল থেকে ফুটবল টিম চালানোর দায়িত্ব কম্পানিকে দিয়ে দিক। উনি পারছেন না, দায়িত্ব ছেড়ে দিন। নতুন যে ক্লাবের কমিটি হয়েছে, সরিয়ে দিক। জোর গলায় বলছি, কম্পানি ফুটবল টিম চালাবে।’
দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসুদের জমানায় ক্লাবের টাকার সমস্যা ছিল। কিন্তু কখনই তা বিদ্রোহের পথে যায়নি। অঞ্জন জমানায় বুধবার ফুটবলাররা প্রথমে প্র্যাকটিসে নামলেও কিছুক্ষণ বাদে উঠে যান, সচিবকে না দেখতে পেয়ে। ড্রেসিংরুমে সচিবের ফোন আসে, তিনি ক্লাবে আসছেন। তারপর ফের প্র্যাকটিসে নামের ফুটবলাররা। প্র্যাকটিস শেষে পরিস্থিতি বেগতিক দেখে, ফুটবলারদের সঙ্গে বৈঠক করলেন অঞ্জন মিত্র। ফুটবলারদের আশ্বাস দেন, এক সপ্তাহের মধ্যে মাইনে দিয়ে দেওয়া হবে। ক্যাপ্টেন শিলটন পাল বলেন, ‘অঞ্জন স্যর বলেছেন, এক সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাব। সাতদিনের মধ্যে টাকা না পেলে আমরা তখন আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবব। বেতন না পাওয়া অল্প হলেও টিমের জুনিয়রদের উপর প্রভাব ফেলে।’ অঞ্জন বলেন, ‘১৫ আগস্টের মধ্যে আমাদের পেমেন্ট করে দেওয়া উচিত ছিল। কিন্তু, তা পারিনি। এক সপ্তাহের মধ্যে ফুটবলাররা বেতন পেয়ে যাবেন। কিন্তু, প্লেয়ারদের সঙ্গে রাজনীতি করার কোনও মানেই হয় না। এটা খুব লজ্জার। এতে প্লেয়ারদের কাছে ওরা নিজেরাই ছোট হচ্ছে। ওদেরও এগিয়ে আসা উচিত। পালিয়ে যাওয়ার লোক আমি নই। পিছন থেকে ওরা সমস্যা তৈরি করছে। সবসময় আমাকে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে। আমাদের ডিস্টার্ব করতে গিয়ে টিমের উপর তার প্রভাব পড়ছে। আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমার ব্যর্থতার থেকে ওদের আরও পঁাচ গুন বেশি ব্যর্থতা।’ দেবাশিস বলেন, ‘নিজের ব্যর্থতা ঢাকতে লোকে চক্রান্তের কথাই বলে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *