পল্লবী চক্রবর্তী :
ট্রেন্ট ব্রিজে জয় বিরাট কোহলিদের। চতুর্থ দিনে শুরুতে ইংল্যান্ডকে ধ্বংস করতে ভারতীয় বোলাররা খরচ করলেন মাত্র ১৭ বল। ৫২১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ড শেষ ৩১৭ রানে। ২০৩ রানে টেস্ট জিতল ভারত। সিরিজের ব্যবধানে কমে ২–১।
প্রথম ইনিংসে ১৬৮ রানের লিডে ম্যাচ ঝুঁকেছিল ভারতের দিকে। দ্বিতীয় ইনিংসে আরও ৩৫২ চেপে যাওয়ায় ইংরেজদের চাপ বেড়েছিল। চাপের মুখে সুবিধে করতে পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। উপরের সারির ব্যাটসম্যানরা দঁাড়াতেইপারেননি। ধস নামে। জসপ্রতী বুমরার অসাধারণ বোলিং ভারতকে ম্যাচ বার করতে সুবিধে করে দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news