Breaking News
Home / TRENDING / আইজল ম্যাচের আগে মোহনবাগান শিবিরের খবর কী? জানুন ক্লিক করে

আইজল ম্যাচের আগে মোহনবাগান শিবিরের খবর কী? জানুন ক্লিক করে

 

নিজস্ব সংবাদদাতা

রবিবাসরীয় দুপুরে যুবভারতীতে হাইভোল্টেজ ম্যাচ। বাগান বনাম আইজল। বদলার ম্যাচ। কিন্তু শঙ্করলাল চক্রবর্তী বলছেন, ‘বদলার নয়। আইজলের বিরুদ্ধে জিতে টিমের জয়ের রাস্তায় তোলাই আমার মূল লক্ষ্য।’ ফুটবলারদের আত্মবিশ্বাস লেভেল নীচের দিকে। কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে বলেছিলেন বাগান কোচ। আইজল ম্যাচের আগে আত্মবিশ্বাস প্রসঙ্গে শঙ্করলাল বলেন, ‘আত্মবিশ্বাস ফেরানো, এটা একটা প্রসেস। এখনই তা নিয়ে বলতে পারব না। কালেকর ম্যাচের পর কিছুটা বুঝতে পারব। প্লেয়ারদের যেভাবে মানসিক ভাবে চাঙ্গা করার চেষ্টা করেছি, তাতে কতটা কাজ হয়েছে তা ম্যাচের পর বুঝতে পারব।’
আইজল কোচ পাওলো মেনেজেস। ‘সনি নর্ডি খেলবে না এটা মোহনবাগানের ভাবনার বিষয়। সমস্যা হলে ওদের হবে। আমি আমার টিম নিয়ে ভাবছি। শুধু সনিকে নিয়ে ভাবলে কী করে হবে, অন্য ফুটবলাররাও ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যান্য ম্যাচের মতো কালও আমরা তিন পয়েন্টই লক্ষ্য আমাদের।’
প্রতিপক্ষকে নিয়ে শঙ্করের গলায় সমীহের সুর, ‘গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ সহ অনেক প্লেয়ার এদিক ওদিক ছিটকে গেলেও ওরা ভাল পারফর্ম করছে। এ বছর ওদের দেখে মনে হচ্ছে, গতবারের থেকেও ভাল খেলছে। কঠোর পরিশ্রম করে কঠিন পরিস্থিতিকে কাটিয়ে উঠতে হবে।’ ওয়াটসন বলেন, ‘সোনি নর্দের অনুপস্থিতিতে টিমের লিডারের ভূমিকা নিয়ে বাড়তি দায়িত্ব নিতে হবে। কঠিন পরিস্থিতি থেকে টিমকে টেনে তোলাই একজন পেশাদার ফুটবলাররের কাজ।’ রবিবারের ম্যাচে বাগানের প্রথম একাদশে অভিষেক হতে চলেছেন ক্যামেরন ওয়াটসনের। চোট কাটিয়ে প্রথম টিমে ঢুকছেন অরিজিৎ বাগুই। ডিফেন্সে রাণার জায়গায় ফিরছেন কিংশুক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *