শুভঙ্কর চ্যাটার্জি
মহমেডানের হয়ে খেলতে শনিবার সকালে কলকাতায় পা রাখলেন ফিকরু তেফেরা। পরের ম্যাচে তঁাকে পাবেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। কলকাতায় পৌঁছে ফিকরু জানান, তঁার জনপ্রিয় সামারসল্ট দিয়ে তলকাতার ফুটবল ভক্তদের মন জয় করতে চান। এবং মহমেডানকে দ্বিতীয় ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন করানোই তঁার লক্ষ্য।
এর আগে এটিকে–র হয়ে খেলে কলকাতার ফুটবলভক্তদের আবেগটা বোঝেন। এবং এও জানেন, মহমেডান ঐতিহ্যশালী ক্লাব। প্রচুর সমর্থক। ম্যাচ জিতে তঁাদের মুখে হাসি ফোটাতে হবে। সেই লক্ষ্যেই কলকাতায় পা রাখা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news